×

বিনোদন

গুরুতর আহত অভিনেত্রী কোয়েল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৪, ১২:৫৩ পিএম

গুরুতর আহত অভিনেত্রী কোয়েল

কোয়েল মল্লিক

গুরুতর আহত হয়েছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী কোয়েল মল্লিক। ‘মিতিন মাসি’ সিরিজের শুটিং করতে গিয়ে আহত হন এই অভিনেত্রী। ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল নেপালগঞ্জে ‘মিতিন মাসি’ সিরিজের নতুন সিনেমার শুটিং চলাকালে গুরুতর আহত হন কোয়েল মল্লিক।

হাতে বড় ধরনের আঘাত পেয়েছেন। এ দুর্ঘটনার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তার হাতে প্লাস্টার করে দেন। ২০১৯ সালে মুক্তি পায় ‘মিতিন মাসি’। গত বছর মুক্তি পায় এ সিরিজের দ্বিতীয় পার্ট ‘জঙ্গলে মিতিন মাসি’। এবার নির্মিত হচ্ছে ‘একটি খুনির সন্ধানে’।

সুচিত্রা ভট্টাচার্যের লেখা ‘মিতিন মাসি’ সিরিজের ‘মেঘের পরে মেঘ’ গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে নতুন এই সিরিজ। মিতিন মাসি চরিত্রে অভিনয় করছেন কোয়েল মল্লিক।

অন্যান্য চরিত্রে অভিনয় করছেন মধুরিমা বসাক, কনীনিকা ব্যানার্জি, শুভ্রজিৎ দত্ত, গৌরব চক্রবর্তী, সাহেব চ্যাটার্জি, অনসূয়া মজুমদার প্রমুখ। এটি পরিচালনা করছেন অরিন্দম শীল। প্রযোজনা করছে সুরিন্দর ফিল্মস। কলকাতাসহ নেপালগঞ্জের বিভিন্ন জায়গায় দৃশ্যধারণের কাজ হবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App