×

বিনোদন

‘ভুলভুলাইয়া ৩’ ছবির শুটিংয়ে কলকাতায় কার্তিক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৪, ১০:১৮ এএম

‘ভুলভুলাইয়া ৩’ ছবির শুটিংয়ে কলকাতায় কার্তিক

ছবি: সংগৃহীত

‘ভুলভুলাইয়া ৩’ ছবির প্রথম শিডিউলের শুটিং সম্প্রতি শেষ হয়েছে। ছবির একটা বড় অংশের শুটিং যে কলকাতায় হওয়ার কথা, সে খবর আগেই জানা গিয়েছিল। সূত্রের খবর, গতকাল সোমবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছেছেন ছবির প্রধান অভিনেতা কার্তিক আরিয়ান। মঙ্গলবার থেকে শহরে ছবির শুটিং শুরু করবেন তিনি।

তবে কার্তিকের আগেই শহরে এসে পৌঁছেছেন এই ছবির পরিচালক আনিস বাজমি। মঙ্গলবার শহরের বেশ কিছু লোকেশন রেইকি করতে দেখা গিয়েছে পরিচালককে। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

সূত্রের খবর, গত মাসেই কলকাতায় এই ছবির শুটিং শুরু করার কথা ছিল পরিচালকের। কিন্তু মাঝে তার পায়ে চোটের কারণেই ছবির আউটডোরের কাজ কিছু দিনের জন্য পিছিয়ে যায়। তবে কলকাতায় দিন তিনেকের শুটিং শিডিউল রয়েছে ইউনিটের।

এই ছবিতে কার্তিক ছাড়াও রয়েছেন তৃপ্তি ডিমরি। ‘ভুলভুলাইয়া’ ছবির পর এ বার তৃতীয় পর্বে আরও এক বার ফিরতে চলেছেন বিদ্যা বালন। তবে ছবির কলকাতা পর্বে তৃপ্তি বা বিদ্যা থাকছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। 

শোনা যাচ্ছে, প্রথম ছবিতে উপস্থাপিত অবনী ওরফে মঞ্জুলিকার চরিত্রেই অভিনয় করবেন বিদ্যা। যদিও তৃপ্তির চরিত্রটিকে আপাতত আড়ালেই রেখেছেন নির্মাতারা।

২৭ মার্চ কার্তিক ও তৃপ্তি ছবির মুম্বই শিডিউলের শুটিং শেষ করেছেন। ছবির অডিশন পর্বে টলিপাড়ার বেশ কয়েক জন পরিচিত মুখ এই ছবির জন্য অডিশন দিয়েছিলেন। কিন্তু শোনা যাচ্ছে, তাঁদের মধ্যে কেউই নির্বাচিত হননি। পরিবর্তে ছবিতে সুযোগ পেয়েছেন বাংলা নাট্যজগতের তরুণ অভিনেতা তনভিরুল ইসলাম।

২০০৭ সালে পরিচালক প্রিয়দর্শনের হাত ধরে বলিউডে ‘হরর কমেডি’ ঘরানায় নতুন স্রোত এনেছিল ‘ভুলভুলাইয়া’। ২০২২ সালে মুক্তি পায় ছবির সিক্যুয়েল। ‘ভুলভুলাইয়া ২’ ছবিতে অক্ষয়ের জুতোয় পা গলিয়েছিলেন কার্তিক। কিন্তু সেখানে বিদ্যা ছিলেন না। কলকাতা ছাড়াও রাজস্থানেও নতুন ছবিটির শুটিং হওয়ার কথা রয়েছে। ছবিটি আগামী দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App