×

বিনোদন

ডিপফেকের শিকার হলেন রণবীর

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৪, ০২:৪৭ পিএম

ডিপফেকের শিকার হলেন রণবীর

ছবি: সংগৃহীত

আমির খানের পরে ডিপফেক ভিডিওর শিকার হয়েছেন রণবীর সিং। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করছেন রণবীর। 

ভিডিওতে রণবীরকে বলতে শোনা গেছে- দেশের জনগণের যাবতীয় সমস্যা, বেকারত্ব উদযাপন করাই কেন্দ্রীয় সরকারের মূল উদ্দেশ্য।  

তবে পরে জানা যায়, ভিডিওটি ভুয়া। রণবীর বারাণসীতে বিশ্বনাথ দর্শনের অভিজ্ঞতার কথা বলেছিলেন আসল ভিডিওতে। রণবীরের কণ্ঠস্বর সরিয়ে কেন্দ্রীয় সরকার সংক্রান্ত কথা বসিয়ে দেয়া হয়। শুক্রবার অভিনেতা নিজের এক্স হ্যান্ডেলে ভাইরাল ভিডিও সম্পর্কে লিখেছেন, ডিপফেক থেকে নিজেদের বাঁচান।  

এরআগে আমির খানের একটি ডিপফেক ভিডিও ভাইরাল হয়। যেখানে অভিনেতাকে বলতে শোনা গেছে, ভারত কোনো গরিব দেশ নয়। ভারতের প্রতিটি নাগরিক লাখপতি। প্রত্যেকের কাছে কম পক্ষে ১৫ লাখ টাকা থাকবেই। 

বিষয়টি নজরে আসার পরই আমিরের টিম পুলিশের সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ জানায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App