×

বিনোদন

থলের বিড়াল বের করতে দেশে আসছেন নিপুণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৪, ০৬:৩০ পিএম

থলের বিড়াল বের করতে দেশে আসছেন নিপুণ

নাসরিন আক্তার নিপুণ

যুক্তরাষ্ট্রে বসে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নব নির্বাচিত কমিটির ঘুম হারাম করে দিয়েছেন নিপুণ। এবার গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জানালেন দেশে ফিরে বের করে দেবেন থলের বিড়াল।

নিপুণ বলেন, নির্বাচনের আগে ঢাকার তাঁতিবাজারের মুকুট জুয়েলার্সে ১৩ লাখ টাকার গয়না বিক্রি করেছি। গয়নাগুলো ছিল আমার খুব শখের। এফডিসিকে কতটা ভালোবাসি এবার ভাবুন! একজন মেয়ে প্রয়োজনে তার অন্যান্য প্রিয় জিনিস বিক্রি করে; কিন্তু সহজে গয়না হাত ছাড়া করে না। নির্বাচনে প্রতিদিন আমার কর্মীরা প্রচার-প্রচারণায় খেটেছেন, কাজ করেছেন, পোস্টার-ব্যানার করতে হয়েছে বলেই এ খরচটা করতে হয়েছে।

তিনি আরও বলেন, আমি কাউকে একটা টাকাও দিইনি ভোট কেনার জন্য। পারলে উনারা তাঁতিবাজারে গিয়ে মুকুট জুয়েলার্সে খোঁজ নিয়ে দেখুক। দেশে ফেরার পর আরও অনেক প্রমাণ দেব। শুধু অপেক্ষায় আছি জুনের মাঝামাঝি পর্যন্ত। তখন দেশে ফিরে থলের বিড়াল বের করে দেব।

গত ২২ মে এফডিসিতে ব্যানার নিয়ে মিছিল করেছেন শিল্পী সমিতির কয়েকজন সদস্য। তারা প্রশ্ন তুলেছেন, নিপুণ এত টাকা কোথায় পান? সে প্রশ্নের জবাবের যুক্তরাষ্ট্র থেকে কথাগুলো বলেন নায়িকা।

প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন হয়। উৎসবমুখর পরিবেশে ৫৭০ জনের মধ্যে ৪৭৫ জন শিল্পী ভোট দেন।

মাহমুদ কলি-নিপুণকে পরাজিত করে নির্বাচনে জয়লাভ করেন মিশা সওদাগর-ডিপজল। এর মাস খানেক পর নির্বাচন বাতিল চেয়ে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুণ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App