×

বিনোদন

জায়েদ খান

গাড়িতে বসেই ছাগল কিনেছি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৪, ১০:০৮ পিএম

গাড়িতে বসেই ছাগল কিনেছি

ছবি: সংগৃহীত

কাজ নয় বরং বিতর্কিত নানা কর্মকাণ্ড আর অপ্রত্যাশিত মন্তব্যের কারণেই বেশি পরিচিত ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত অভিনেতা জায়েদ খান। এক ভিডিও সাক্ষাৎকারে প্রেম থেকে শুরু করে নানা বিষয়ে কথা বলেছেন তিনি। ঈদ কেমন কাটলো জানতে চাইলে অভিনেতার ভাষ্য, ‘এবারের ঈদ জার্নিটা খুব কষ্টের। কয়েক মাস ধরেই আমি দেশের বাইরে বাইরে।

অস্ট্রেলিয়া থেকে ফিরে লন্ডনে গিয়েছি। তারপর সিঙ্গাপুর, এরপর মুম্বাইতে। ঈদের আগের দিনে ফিরেছি মুম্বাই থেকে। আগে থেকেই গরু কিনে রেখেছে পরিবার। আমি গাড়িতে বসেই একটি ছাগল কিনেছি। হাটে নামিনি কারণ মানুষের ভিড় হয়ে যায়।’

ঈদ সালামি নিয়ে অভিনেতা বলেন, ‘ডিপজল ভাইয়ের কাছ থেকেই তো মোটা অঙ্কের সালামি পেলাম। তিনি আমার বড় ভাই, বাবার মতো। ঈদের দিন তার বাসায় গিয়েছি। তিনি একটা বান্ডিল দিলেন। পরিবারও দিয়েছে।’

পরীমনির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে জায়েদ খান বলেন, ‘কেন থাকবে না? আমার সঙ্গে নায়িকার না হয়ে অন্য মানুষের প্রেমের গুঞ্জন থাকবে?’ তবে প্রেম হয়েছে কি না সেটা নিজের একান্ত ব্যক্তিগত বলে মন্তব্য করেন এই অভিনেতা। উল্টো জায়েদ খানের প্রশ্ন, ‘সব প্রেমের কথা কি বলতে হয়?’

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল নিয়ে জায়েদ খানের সোজাসাপটা উত্তর, ‘আমাকে যত সমালোচনা করেন, যত গালি দেন, আমার কিচ্ছু যায় আসে না। যদিও এ ব্যাপারটাতে আগে কষ্ট পেতাম। তবে এখন গন্ডারের চামড়া হয়ে গেছে। গরুর নাম জায়েদ খান রেখেছে। এটার জন্য কি আমি এখন কান্নাকাটি করবো?’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App