×

বিনোদন

অনন্ত-রাধিকার বিয়েতে ভুল করলেন সারা, পাকিস্তানে নিন্দার ঝড়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ১০:৫৬ এএম

অনন্ত-রাধিকার বিয়েতে ভুল করলেন সারা, পাকিস্তানে নিন্দার ঝড়

সারা আলি খান

ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি ছেলের বিয়ের প্রতিটি অনুষ্ঠানে দেখা গেছে বলিউড অভিনেত্রী সারা আলি খানকে। প্রায় প্রতিটি দিনই নিত্য নতুন পোশাক ও নতুন ধরনের সাজে ধরা দিয়েছেন সারা। তার কিছু লুক প্রশংসিত হয়েছে। কিন্তু ‘শুভ আশীর্বাদ’-এর অনুষ্ঠানে অবশ্য মস্ত বড় ভুল করে বসলেন অভিনেত্রী।

আম্বানিদের বিয়ে মানেই চোখ ধাঁধানো সব দামি দামি পোশাক। তেমনই সব গয়নার প্রদর্শন। কেউ পরছেন মুঘল আমলে গয়না কেউ আবার করেছেন হিরে দিয়ে বাজিমাত। পোশাকের ক্ষেত্রেও তাই কেউ পরেছেন সব্যসাচী মুখোপাধ্যায়ের শাড়ি, কারো পরনে আবার তরুণ তহেলিয়ানির লেহেঙ্গা। কনে নিজে অবশ্য সেজেছিলেন আবু জানি সন্দীপ খোসলার লেহঙ্গায়। এমন সব খ্যাতনামী পোশাক শিল্পীদের মধ্যে সারা অবশ্য বেছে নেনে পাকিস্তানের পোশাকশিল্পীকে।

অনন্ত-রাধিকার বিয়ের রাত ও আশীর্বাদ দুদিনই পাকিস্তানি শিল্পী ইকবাল হুসেইনের পোশাকে সাজেন সারা। সেই ছবি ভাগ করে নেন ইনস্টাগ্রামে। সেই ছবিতে কেশসজ্জা শিল্পী, চিত্রগ্রাহক, মেকআপ শিল্পী সবাইকে উল্লেখ করলেও পোশাক শিল্পী ইকবালকে নিয়ে একটা শব্দ খরচ করেননি সারা। সেই কারণে পাকিস্তানে সারা আলিকে নিয়ে উঠেছে নিন্দার ঝড়।

কেউ লিখেছেন, ‘শিল্পীকে তার শিল্পের সম্মানটা দেয়া উচিত সে তিনি যে দেশেরই হোন না কেন।’ আরেকজন লেখেন, ‘যার নকশা করা পোশাক পরেছেন সেই শিল্পীর নামই জানেন না।’ এক গুচ্ছ অভিযোগ সারার বিরুদ্ধে। যদিও সারা কিংবা পোশাক শিল্পী ইকবাল কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেননি এখনো।

আরো পড়ুন: অনন্ত-রাধিকার বিয়েতে কেমন সাজলেন গোটা আম্বানী পরিবার?

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App