×

বিনোদন

অমিতাভ-বিপাশার জন্য কোটি রুপি লোকসান দিয়েছিলেন রতন টাটা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০৪:২১ পিএম

অমিতাভ-বিপাশার জন্য কোটি রুপি লোকসান দিয়েছিলেন রতন টাটা

অমিতাভ বচ্চন, বিপাশা কবির ও রতন টাটা

ভারতীয় শিল্প-বাণিজ্য খাতের মহারথী ছিলেন রতন টাটা। গাড়ির ব্যবসা দিয়ে নাম করলেও ব্যাবসার প্রায় খাতেই এই ব্যবসায়ীর দাপুটে বিচরণ ছিল। তবে দাপট দেখাতে পারেননি বলিউডে। প্রযোজকের খাতায় নাম লিখিয়েছলেন। কিন্তু অমিতাভ বচ্চন-বিপাশা বসুদের পেছনে কোটি কোটি রুপি লোকসান দিয়ে বিদায় নেন।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে, বিক্রম ভাটের সঙ্গে সহ-প্রযোজনা করেছিলেন রতন টাটা। ছবির নাম ছিল ‘এয়েতবার’।  মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, জন আব্রাহাম, বিপাশা বসু।

আরো পড়ুন: বানভাসিদের নিয়ে ‘এইটটিজ’র আয়োজনে কনসার্ট

১৯৯৬ সালের একটি ইংরেজি থ্রিলার ছবির আদলে তৈরি হয়েছিল এই সিনেমা। গল্পে সম্পর্ক, প্রেমের মিশেল দেখেছিলেন দর্শক। কিন্তু বক্স অফিসে খুব একটা লাভের মুখ দেখেনি। ৯.৫ কোটির বাজেটের এই ছবি থেকে উপার্জন হয়েছিল ৫ কোটি রুপি।

লোকসান করলেও সিনেমা বোদ্ধাদের প্রশংসা পেয়েছিল ছবিটি। কিন্তু দর্শক টানতে পারেনি। এদিকে রতন টাটাও আর প্রযোজনার নাম নেননি। হয়তো লগ্নিকৃত অর্থ তুলতে ব্যর্থ হয়ে বুঝেছিলেন পথটা সহজ না। সেকারণে আর ওমুখো হননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App