×

বিনোদন

চিরকুট ব্যান্ডে ফের ভাঙন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:৫৯ এএম

চিরকুট ব্যান্ডে ফের ভাঙন

ছবি :সংগৃহীত

জনপ্রিয় ব্যান্ড চিরকুটের সঙ্গে জাহিদ নিরব ‘আয়নাবাজি’ সিনেমার গানে হারমোনিয়াম বাজিয়ে পথচলা শুরু করেছিলেন। তবে চিরকুট ব্যান্ডে ফের ভাঙন দেখা দিয়েছে। জাহিদ নিরব এর সঙ্গে আর থাকছেন না। অবশেষে তার সঙ্গে ৯ বছরের পথচলা শেষ হলো।

সোমবার (২৩ ডিসেম্বর) চিরকুটের নতুন গান প্রকাশের দিন জাহিদ নিরবের দল ছাড়ার বিষয়টি জানা গেছে। দলটির অন্যতম সদস্য শারমীন সুলতানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এখন নিরব তাদের সঙ্গে নেই। তবে তার জন্য শুভকামনা জানিয়েছেন।

এদিকে ব্যান্ডে ভাঙনের খবরের মধ্যেই নতুন গান প্রকাশ পেয়েছে চিরকুটের।

সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির পেজে প্রকাশ হয় ‘জানা হলো না’ শিরোনামের গান। কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন শারমিন সুলতানা সুমি।

মিউজিক ও সাউন্ড প্রোডিউসার পাভেল আরিন। আগামী বছর প্রকাশ পাবে চিরকুটের চতুর্থ অ্যালবাম।

এর আগে চিরকুট ব্যান্ড থেকে বিদায় নিয়েছিলেন প্রতিষ্ঠাতা সদস্য পিন্টু ঘোষ। ওই সময় চিরকুটের পক্ষ থেকে জানানো হয়েছিল, একক ক্যারিয়ার গড়তে চাওয়ায় পারস্পরিক আলোচনার মাধ্যমে পিন্টু ঘোষকে শ্রদ্ধার সঙ্গে আলাদা ক্যারিয়ার গড়ার সম্মতি দেয়া হয়েছে।

তবে পিন্টু ঘোষ জানিয়েছিলেন, একক ক্যারিয়ারের প্রয়োজনে নয়, বরং অন্য কারণে তিনি দল থেকে বের হয়ে এসেছেন। গত বছর ইমন চৌধুরীর ব্যান্ড ত্যাগের পরও একই কারণ জানানো হয় চিরকুটের পক্ষ থেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App