×

বিনোদন

বিজয় দিবস উপলক্ষে ফ্রি দেখা যাবে শর্টফিল্ম ‘দাগ’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২০, ০১:১২ পিএম

বিজয় দিবস উপলক্ষে ফ্রি দেখা যাবে শর্টফিল্ম ‘দাগ’

দাগ ছবির দৃশ্য

বিজয় দিবস উপলক্ষে ফ্রি দেখা যাবে শর্টফিল্ম ‘দাগ’
বিজয় দিবস উপলক্ষে ফ্রি দেখা যাবে শর্টফিল্ম ‘দাগ’
মহান মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাগ’। ২০১৭ সালের মে মাসে ৭০তম কান চলচ্চিত্র উৎসবের শর্টফিল্ম কর্নারে অংশ নিয়ে বিশ্ব পরিবেশনা পায় এটি। এরপর গেলো মে মাসে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ভিমিয়োতে এটি মুক্তি পায় অন-ডিমান্ড-রেন্টাল সিস্টেমে। যার মাধ্যমে ১ ডলারের বিনিময়ে ছবিটি দেখতে পেরেছে বিশ্বের যেকোনও দর্শক। আলোচিত এই ছবিটি এবার সবার জন্য ফ্রি উন্মুক্ত করা হলো। বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এটি আজ (১৬ ডিসেম্বর) রাত ১২টা থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেখতে পারবেন যেকোনও দর্শক। ব্রিটিশ পরিবেশনা সংস্থা শর্টস ইন্টারন্যাশনাল ২০১৭ সালে যখন ছবিটি আমেরিকা ও ইউরোপে মুক্তি দিলো তখন অনেকেই জানতে চেয়েছিলেন, দেশের মানুষ ‘দাগ’ কখন-কীভাবে দেখতে পারবে? এরপর ভিমিয়োতে ছাড়ার পর অনেকেই বলা শুরু করলেন, ছবিটি ফ্রি দেখা যাবে কবে থেকে। সেই চিন্তা করেই ছবিটি ফ্রি দেখার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা জসীম আহমেদ। ‘দাগ’-এর মূল বক্তব্য হলো, যে ধর্ষণ করে সে সব সময়ই ধর্ষক। এর গল্পে দেখা যায়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ধর্ষণের শিকার হওয়া একটি মেয়ে অনেক বছর পর বিয়ের রাতেও একই পরিস্থিতিতে পড়ে। কিন্তু তখন সে প্রতিবাদী হয়ে ওঠে। ছবিটিতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, শারমিন জোহা শশী ও বাকার বকুল। আবহসংগীত করেছেন পার্থ বড়ুয়া। ছবিটি ২০১৮ সালে সার্ক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App