×

বিনোদন

ফের ইউএনডিপির শুভেচ্ছাদূত জয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৫ পিএম

ফের ইউএনডিপির শুভেচ্ছাদূত জয়া

ছবি: সংগৃহীত

তৃতীয়বারের মতো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত নিযুক্ত হয়েছেন ঢালিউডের এভারগ্রিন অভিনেত্রী জয়া আহসান। ইউএনডিপির সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করবেন তিনি। 

২০২২ সালে ইউএনডিপির শুভেচ্ছাদূত হিসেবে কাজ শুরু করেন জয়া। দ্বিতীয় মেয়াদে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত তা ছিলেন। এবার তৃতীয় মেয়াদে চুক্তি নবায়ন করলেন  তিনি। আগামী দুই বছর সংস্থাটির শুভেচ্ছাদূত থাকবেন অভিনেত্রী।  

তৃতীয় মেয়াদে শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত জয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, ইউএনডিপির সঙ্গে এই যাত্রা চালিয়ে যেতে পেরে আমি আনন্দিত। এসডিজি অর্জনের জন্য মাত্র পাঁচ বছর বাকি। তাই এর গুরুত্ব এখন আগের চেয়ে বেশি। এটি আমাদের সবার যৌথ দায়িত্ব। আমিও এই ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। যেন সবাই মিলে আমরা একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারি।

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, জয়াকে আবারও শুভেচ্ছাদূত হিসেবে পেয়ে আমরা আনন্দিত। তিনি শুধু একজন খ্যাতনামা শিল্পী নন, বরং সুন্দর ও টেকসই সমাজ গড়ে তোলার জন্য শক্তিশালী প্রতিনিধি। আমি আশা করছি, তার কাজের মাধ্যমে এসডিজি বার্তাকে নাগরিকদের আরও কাছে নিয়ে যাবে।

সবশেষ জয়াকে দেখা গিয়েছিল ভারতে মুক্তিপ্রাপ্ত ‘ডিয়ার মা’ সিনেমায়। এ ছবির দুই মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জয়া ও চন্দন রায় সান্যাল। ‘ডিয়ার মা’ সিনেমায় আরও অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, মালয়ালম অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকীরামন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App