×

বিনোদন

নিরাপত্তা শঙ্কায় ভারত সফর বাতিল শাকিরার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৬:৩৯ পিএম

নিরাপত্তা শঙ্কায় ভারত সফর বাতিল শাকিরার

ছবি: সংগৃহীত

প্রায় দুই দশক পর ভারতের মাটিতে পারফর্ম করার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত সেই সফর বাতিল করেছেন লাতিন পপ তারকা শাকিরা। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন আয়োজকরা।

২০০৭ সালে সর্বশেষ ভারতে পারফর্ম করেছিলেন শাকিরা। এরপর দীর্ঘ বিরতির পর এবার তার ‘ইন্ডিয়া ট্যুর’ ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছিল। আগামী ১০ ও ১৫ এপ্রিল দুইটি শো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দর্শকদের আগ্রহের কারণে ১১ এপ্রিল মহালক্ষ্মী রেসকোর্স-এ আরো একটি অতিরিক্ত কনসার্ট যুক্ত করা হয়।

মুম্বাইয়ে দুই দিন এবং দিল্লিতে একদিন পারফর্ম করার কথা ছিল এই তারকার। কনসার্টের টিকিটের মূল্য ছিল সর্বনিম্ন ৬০০০ টাকা থেকে শুরু করে ভিআইপি ক্যাটাগরিতে প্রায় এক লাখ টাকা পর্যন্ত। ইতোমধ্যেই হাজার হাজার ভক্ত টিকিট সংগ্রহ করেছিলেন এবং অনেকে ভ্রমণ ও আবাসনের বুকিংও সম্পন্ন করেছিলেন।

তবে হঠাৎ করেই সফর বাতিলের ঘোষণায় ভক্তদের সেই উচ্ছ্বাস মুহূর্তেই হতাশায় পরিণত হয়েছে। আয়োজকরা এক বিবৃতিতে জানান, পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিল্পী ও দর্শকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সফরটি স্থগিত করা হয়েছে।

একই সঙ্গে আয়োজকরা নিশ্চিত করেছেন, যারা আগেই টিকিট কিনেছেন তারা আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন। ভবিষ্যতে নতুন করে কবে এই কনসার্ট আয়োজন করা হবে, সে বিষয়ে এখনো কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।

উল্লেখ্য, যদিও শাকিরা সম্প্রতি অনন্ত আম্বানির প্রাক-বিবাহ অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন, সেটি ভারতের বাইরে অনুষ্ঠিত হয়েছিল। ফলে এই ট্যুরটি ভারতীয় ভক্তদের জন্য বিশেষ গুরুত্ব বহন করছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

৩৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

‘প্রধানমন্ত্রীর উপদেষ্টা’ পরিচয়ে প্রতারণা, আটক ১

‘প্রধানমন্ত্রীর উপদেষ্টা’ পরিচয়ে প্রতারণা, আটক ১

‘চেলসি নারী দলে সুযোগ পেয়েছিলেন জায়মা’

আমিনুল হক ‘চেলসি নারী দলে সুযোগ পেয়েছিলেন জায়মা’

রাজধানীতে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ২

রাজধানীতে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App