×

বিনোদন

বলিউড অফার ফিরিয়ে দেওয়ার কারণ জানালেন বিপাশা হায়াত

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পিএম

বলিউড অফার ফিরিয়ে দেওয়ার কারণ জানালেন বিপাশা হায়াত

ছবি: সংগৃহীত

নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী ও শিল্পী বিপাশা হায়াত জানিয়েছেন, বলিউডে কাজের প্রস্তাব পেলেও তা গ্রহণ করেননি তিনি। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র সব মাধ্যমেই দীর্ঘদিন ধরে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই শিল্পী সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আবারো আলোচনায় আসেন।

দেশে ফিরে একটি পডকাস্টে অংশ নিয়ে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত অভিজ্ঞতার নানা অজানা গল্প শেয়ার করেন তিনি। আলোচনার এক পর্যায়ে তিনি জানান, ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় অভিনয়ের প্রস্তাবের পাশাপাশি একই সময়ে বলিউড থেকেও একটি প্রস্তাব পেয়েছিলেন। তবে সেই প্রস্তাবটি ছিল পার্শ্ব চরিত্রে অভিনয়ের সুযোগ।

বিপাশা হায়াত বলেন, প্রস্তাবটি তিনি গ্রহণ করেননি, কারণ দর্শকের প্রতি তার দায়বদ্ধতা এবং নিজের মূল্যবোধকে তিনি সবসময় গুরুত্ব দিয়েছেন। তার ভাষায়, শুধুমাত্র বলিউডে কাজ করার জন্য যেকোনো চরিত্রে অভিনয় করা তার কাছে গ্রহণযোগ্য ছিল না।

তিনি আরো বলেন, দেশের দর্শকের ভালোবাসাই তার কাছে সবচেয়ে বড় অর্জন। সেই ভালোবাসাকে ছোট করে দেখার মতো কোনো সিদ্ধান্ত তিনি নিতে চাননি।

নিজেকে ‘তারকা’ না ভেবে ‘পাবলিক ফিগার’ হিসেবে দেখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন জানিয়ে তিনি বলেন, এই অবস্থানের সঙ্গে বড় দায়িত্ব জড়িয়ে আছে। প্রতিটি কাজে সেই দায়িত্ববোধ বজায় রাখার ওপর তিনি গুরুত্ব দেন।

বিপাশা হায়াত আরো বলেন, মানুষের ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তার মতে, পৃথিবীর সব সংঘাত ও বিরোধের মূল কারণ ভালোবাসার অভাব। তাই তিনি দেশেই কাজ করে দর্শকের ভালোবাসা ধরে রাখাকেই বেশি গুরুত্ব দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App