×

রাজনীতি

মির্জা ফখরুলের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১০:৪৫ পিএম

মির্জা ফখরুলের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের

ছবি : সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় আয়োজিত সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে পুরোপুরি রাজনৈতিকভাবে নির্মূল করার হুমকি দিয়ে যে অগণতান্ত্রিক ও অনভিপ্রেত বক্তব্য রেখেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (২৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, বিএনপি মহাসচিব বাংলাদেশ জামায়াতে ইসলামীকে পুরোপুরি রাজনৈতিভাবে নির্মূল করার হুমকি দিয়ে যে অসাংবিধানিক, অনাকাঙ্ক্ষিত এবং অশোভন বক্তব্য দিয়েছেন আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিকভাবে নির্মূল করার হুমকি দিয়ে যে বক্তব্য দিয়েছেন তা গণতন্ত্রের ভাষা নয়। এ ধরনের অনাকাঙ্ক্ষিত বক্তব্য দিয়ে তিনি পতিত আওয়ামী ফ্যাসিবাদীদের ভাষায় কথা বলেছেন যা মোটেই সমীচীন নয় এবং অত্যন্ত দুঃখজনকও বটে। তার মতো দায়িত্বশীল নেতার কাছ থেকে দেশবাসী এ ধরনের রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্য আশা করে না। তার এ বক্তব্য অতীতের মতো দেশকে সহিংসতা ও উস্কানিমূলক নৈরাজ্যের দিকে ঠেলে দেবার ইঙ্গিত বহন করে।

যেই মুহূর্তে দেশের ১৮ কোটি মানুষ এক রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে একদলীয় ফ্যাসিবাদী শাসকদের দেশ থেকে বিতাড়িত করে দেশে গণতন্ত্র, আইনের শাসন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে জাতীয় সংসদের বিরোধীদল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে পুরোপুরি রাজনৈতিভাবে নির্মূলের হুমকি দিয়ে বিএনপি মহাসচিব একদলীয় আওয়ামী ফ্যাসিবাদের সুরে কথা বলেছেন। তার এ বক্তব্যেই প্রমাণিত হচ্ছে যে, তারা জাতীয় সংসদের বিরোধীদলকে পুরোপুরি রাজনৈতিকভাবে নির্মূল করে এ দেশে আবার একদলীয় কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসন কায়েমের ষড়যন্ত্র করছেন।

বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সচেতন দেশবাসী মনে করে কোনো দল বা ব্যক্তি যখন আদর্শ, যুক্তি ও নৈতিকতা দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবেলায় ব্যর্থ হয়, কেবল তখনই এ ধরনের সন্ত্রাস ও সহিংসতার মতো উস্কানিমূরক বক্তব্য দিয়ে নিজেদের রাজনৈতিক দেউলিয়াত্বেরই পরিচয় দেয়।

তিনি বলেন, “বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে আমি স্পষ্টভাবে জানাতে চাই, অতীতের আওয়ামী ফ্যাসিবাদী শক্তি সাড়ে ১৭ বছর অন্যায়ভাবে অগণতান্ত্রিক ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নির্মূল করতে পারেনি। তাই আমি আশা করি, বিএনপি মহাসচিব এ ধরনের অপরিণামদর্শী বক্তব্য থেকে বিরত থেকে গণতান্ত্রিক পরিবেশকে সমুন্নত রাখবেন। অতীতে জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে নির্মূল করার চেষ্টা করে আওয়ামী ফ্যাসিবাদীরাই প্রত্যাখ্যাত হয়েছে। একইভাবে কেউ বা কোনো দল জামায়াতে ইসলামীকে নির্মূলের ষড়যন্ত্র করলে দেশের জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে।

কাজেই বাংলাদেশ জামায়াতে ইসলামীকে হুমকি দিয়ে বা ভয় দেখিয়ে কাবু করা যাবে না। এ ধরনের অগণতান্ত্রিক ও উস্কানিমূলক ভাষা ব্যবহার করে গণতান্ত্রিক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত না করে সবাইকে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক ভাষায় কথা বলার আহ্বান জানাচ্ছি—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আমি এই আহ্বান জানাই।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুই মাস পর তেহরান থেকে বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু

দুই মাস পর তেহরান থেকে বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু

উইটকফ-কুশনারের ইসলামাবাদ সফর বাতিল করলেন ট্রাম্প

ফক্স নিউজের প্রতিবেদন উইটকফ-কুশনারের ইসলামাবাদ সফর বাতিল করলেন ট্রাম্প

সামাজিক অনাচার দূর করতে আত্মশুদ্ধির মেহনতের বিকল্প নেই

প্রবাসী কল্যাণমন্ত্রী সামাজিক অনাচার দূর করতে আত্মশুদ্ধির মেহনতের বিকল্প নেই

ডা. আব্দুল কুদ্দুসের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

ডা. আব্দুল কুদ্দুসের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App