×

আমদানি-রপ্তানি

রমজানের আগেই দাম বেড়েছে খাতুনগঞ্জের পাইকারি বাজারে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৬ পিএম

রমজানের আগেই দাম বেড়েছে খাতুনগঞ্জের পাইকারি বাজারে

ছবি: সংগৃহীত

পবিত্র মাহে রমজান আগ মুহূর্তে দেশের সবচেয়ে বড় নিত্যপণ্যের বাজারে দাম বেড়েছে প্রতিটি পণ্যের। চিনি থেকে শুরু করে ছোলা সব কিছুই চড়া দামে বেচাকেনা হচ্ছে। প্রতিবছর রমজান এলেই যেন নিত্যপণ্যের বাজারে আগুন লাগে। ব্যাতিক্রম হয়নি এবারও।

আজ  সোমবার (১৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজার ঘুরে দেখা যায়, এ বাজারে এরই মধ্যে বেচাকেনা জমজমাট হয়ে উঠেছে। সারা দেশ থেকে পণ্য নিয়ে আসা হচ্ছে ট্রাকে ট্রাকে, যেগুলো বাজারের সামনে সারি করে রাখা হয়েছে।

ব্যবসায়ীরা জানান, ছোলা, চিনি, পেঁয়াজ, খেসারি, খেজুরসহ রমজানের সব পণ্যেরই এবার সরবরাহ পর্যাপ্ত। কিছু কিছু পণ্যের সরবরাহ চাহিদার তুলনায় দ্বিগুণ। তবে সপ্তাহ ব্যবধানে ছোলাসহ ডাল জাতীয় পণ্যের দাম ৫ থেকে ৭ টাকা পর্যন্ত বেড়েছে। ছোলা বিক্রি হচ্ছে ৭২ থেকে ৮২ টাকা কেজিতে।

তারা আরও জানান, গত কয়েকদিনে কেজিতে পণ্যের দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা। একই অবস্থা খেসারি ডালেরও, কেজিতে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৭৭ টাকায়। দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন বন্দর কেন্দ্রিক আন্দোলন এবং নির্বাচনের কারণে পণ্যের ওঠানামায় বিঘ্নতা ঘটে।

দেশে রমজানে খেজুরের চাহিদা ৭০ থেকে ৮০ হাজার টন। এবার আমদানি বাড়ায় পাইকারিতে গত বছরের তুলনায় দাম কমেছে ১৫ থেকে ৩০ শতাংশ। প্রতি কেজি খেজুর বিক্রি হচ্ছে ১৭০ থেকে সর্বোচ্চ ১ হাজার ২০০ টাকায়।

খাতুনগঞ্জ আড়তদার সমিতির সাবেক সাধারণ সম্পাদক আহসান উল্লাহ জাহেদী বলেন, ‘দেশে পেঁয়াজের মৌসুম চলছে, রমজানের পণ্যটির বেচাকেনা বেড়েছে স্বাভাবিক সময়ের চাইতে দ্বিগুণ। বিক্রি হচ্ছে ৪৫-৫৫ টাকায়। তবে সপ্তাহ ব্যবধানে চিনির দাম কেজিতে ৬ টাকা পর্যন্ত বেড়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বঙ্গোপসাগরে লঘুচাপ, বজ্রবৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে লঘুচাপ, বজ্রবৃষ্টির আভাস

ইরান যুদ্ধ: অর্থনৈতিক চাপ এড়াতে প্রস্থানপথ খুঁজছেন ট্রাম্প

ইরান যুদ্ধ: অর্থনৈতিক চাপ এড়াতে প্রস্থানপথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে ঐকমত্যের দাবি ট্রাম্পের, তেহরানের অস্বীকার

ইরানের সঙ্গে ঐকমত্যের দাবি ট্রাম্পের, তেহরানের অস্বীকার

ডিআরইউ সদস্যদের জন্য জ্বালানি তেল সরবরাহ ঘোষণা

ডিআরইউ সদস্যদের জন্য জ্বালানি তেল সরবরাহ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App