×

ফুটবল

সাফ অ-১৯ নারী টুর্নামেন্ট

ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৬ পিএম

ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

ছবি: সংগৃহীত

সাফ অ-১৯ নারী টুর্নামেন্টে নেপালকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ।  

টুর্নামেন্টে স্বাগতিক নেপাল, বাংলাদেশ, ভারত ও ভুটান অংশগ্রহণ করছে। এ চার দলই একে অন্যের সঙ্গে একবার করে খেলেছে। ৩ ম্যাচ শেষে পিটার বাটলারের শিষ্যরা ৯ পয়েন্ট নিয়ে সবার উপরে। এদিকে, ভারত ছয় পয়েন্টে দ্বিতীয়, নেপাল তিন ও ভুটান ০ পয়েন্টে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ। টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী শীর্ষ দুই পয়েন্টধারী দল বাংলাদেশ ও ভারত শিরোপার জন্য লড়বে। 

আজ প্রথম ম্যাচে ভুটানকে ৮-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে ভারত। এ সময় বাংলাদেশের ফাইনাল প্রায় নিশ্চিত হওয়ায় কোচ পিটার বাটলার একাদশে পরিবর্তন আনেন। তবে নেপালের বিপক্ষে গোল পেতে তাদের সময় লাগেনি। ম্যাচের তৃতীয় মিনিটে মামনি চাকমার কর্ণার নেপালের গোলরক্ষক পোস্ট থেকে বেরিয়ে এসে গ্রিপে নিতে পারেননি। সে সময় বক্সের উপর থাকা প্রতিমা মুন্ডা প্লেসিং করে গোল করেন।

এদিকে, পিছিয়ে পড়ার পর নেপাল পুনরায় খেলায় ফেরার চেষ্টা করে। পরে বাংলাদেশকে চাপে ফেলে কয়েকটি আক্রমণ করে। প্রথমার্ধের মাঝামাঝি সময় কোচ শান্তি মারডি ও আলপি আক্তারকে নামান। আলপি নামার পর আবার খেলায় পরিবর্তন আসে।  ম্যাচের প্রথমার্ধের ইনজুরি সময়ে আলপির গোলে বাংলাদেশ ২-০ লিড নিয়ে ড্রেসিংরুমে ফেরে।

ম্যাচের দ্বিতীয়ার্ধে নেপাল আর খেলায় ফিরতে পারেনি। এ সময় আলপির কাউন্টার অ্যাটাক থেকে দারুণ দক্ষতায় গোলরক্ষককে পরাস্ত করে ব্যবধান বাড়ান। এরপর বাংলাদেশ আরেক গোল করলে ব্যবধান ৪-০ হয়। ম্যাচের শেষ মুহুর্তে নেপাল ১০ জনের দলে পরিণত হয়। বক্সের একটু সামনে আলপির নেয়া ফ্রি কিক নেপাল গোলরক্ষক দারুণভাবে সেভ করায় হ্যাটট্রিক মিস হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App