×

ফুটবল

ব্রাজিল দলে জায়গা না পেয়ে নেইমারের ক্ষোভ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ১০:০৩ এএম

ব্রাজিল দলে জায়গা না পেয়ে নেইমারের ক্ষোভ

ফাইল ছবি

আনচেলত্তির দলে জায়গা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলের নায়ক নেইমার। 

এক ভিডিও বার্তায় তিনি বলেন, বিশ্বের কাছে তার আর নতুন করে কোনো কিছুই প্রমাণ করার নেই। দলে জায়গা না পাওয়া নিয়ে হতাশা থাকলেও আবারও বিশ্বকাপ খেলার আকুতি প্রকাশ করেছেন সাবেক বার্সেলোনা তারকা।

মার্চ উইন্ডো সামনে রেখে আবারও ফিরছেন ব্রাজিলের জার্সি গায়ে! এমন স্বপ্নেই হয়তো বিভোর ছিলেন নেইমার জুনিয়র। কিন্তু কার্লো আনচেলত্তি তার সেই স্বপ্নে ঢেলেছেন হিম শীতল পানি। বিশ্বকাপের আগে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে যে গুরুত্বপূর্ণ ম্যাচ দুটি পর্যবেক্ষণ করে স্কোয়াড সাজাবেন সেলেসাও বস সেখানে রীতিমতো উপেক্ষিত ব্রাজিলের সর্বোচ্চ গোলের মালিক।

আনচেলত্তির এই সিদ্ধান্তে এখন অনেকটাই সংকটে নেইমারের বিশ্বকাপ সম্ভাবনা। কারণ দলের নিয়মিত ফুটবলারদের বাইরে রেখে নিশ্চয়ই ২০২৩ সালে সবশেষ জাতীয় দলে খেলা নেইমারকে প্রাধান্য দেবে না সিবিএফ ম্যানেজমেন্ট! যদিও ব্রাজিলিয়ান পোস্টারবয়ের দাবি তার নতুন করে আর প্রমাণের কিছু নেই।

এক ভিডিও বার্তায় নেইমার বলেন, 'আমাকে কারও কাছে কিছু প্রমাণ করার প্রয়োজন নেই। আমি এটা সর্বোচ্চ সম্মানের সাথেই বলছি। পুরো বিশ্ব জানে। চাইলে তারা আমার ম্যাচ দেখতে পারে এমনকি অনুশীলনও। আমি ১০ বছর আগের নেইমার নই। এখন সবকিছুই আলাদা। আমি আমার খেলাটা এমনভাবে উন্নত করেছি, যা আমার জন্য প্রয়োজনীয়। আমি জানি আমার কী যোগ্যতা এবং মাঠে আমার কতটা প্রভাব।'

ইনজুরির কারণে নেইমারের ক্যারিয়ারের মধ্যগগন ছিলো মেঘাচ্ছন্ন। কিন্তু বারবার ফিরে আসার চেষ্টা করেছেন তিনি। সেই তাড়না থেকেই আরও একবার ফিরতে চান জাতীয় দলের জার্সিতে। বিভিন্ন সময় ইঙ্গিত দিয়েছেন এই বছরই হতে পারে জাতীয় দলে তার শেষ। একই সঙ্গে এটাই তার শেষ বিশ্বকাপও।

নেইমার বলেন, 'এটাই আমার শেষ বিশ্বকাপ। জাতীয় দলে এটা আমার শেষ বছর কিনা জানি না, কিন্তু শেষটা কাছে চলে এসেছে। প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়ার পর থেকেই আমি সবসময় জানতাম, পরের স্কোয়াডে আমি থাকব। কিন্তু এবার অনিশ্চিত। তবে এটা ঠিক অবশ্যই আমি বিশ্বকাপে যেতে চাই, আর সেটাই আমাকে অনুপ্রাণিত করে।'

আনচেলত্তির স্কোয়াডে আপতত জায়গা না হলেও এখনই সম্ভাবনা শেষ হয়ে যায়নি নেইমারের। কারণ বিশ্বকাপ স্কোয়াড ব্রাজিল ঘোষণা করবে ১৮ মে। এর মধ্যে পুরোপুরি ফিট আর ফর্মে চলে এলেই তাকে আর উপেক্ষা করার কোনো সুযোগ থাকবে না সিএফএর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদ-উল-ফিতরের তারিখ ঘোষণা করলো ইরান

ঈদ-উল-ফিতরের তারিখ ঘোষণা করলো ইরান

পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়ের রেকর্ড

পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়ের রেকর্ড

সৌদির সঙ্গে মিল রেখে ঝিনাইদহে ঈদ উদযাপন

সৌদির সঙ্গে মিল রেখে ঝিনাইদহে ঈদ উদযাপন

এইচএসসিতে জিপিএ ২.৫০ থাকলেই বিজিবিতে আবেদনের সুযোগ

এইচএসসিতে জিপিএ ২.৫০ থাকলেই বিজিবিতে আবেদনের সুযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App