×

ফুটবল

দশজন নিয়েও জয়, ফ্রান্সের দাপটে নত ব্রাজিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৯:৩৪ এএম

দশজন নিয়েও জয়, ফ্রান্সের দাপটে নত ব্রাজিল

ছবি: সংগৃহীত

প্রীতি ম্যাচ হলেও দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল ও ফ্রান্সের লড়াই ঘিরে ছিল বাড়তি উত্তেজনা। যুক্তরাষ্ট্রের ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে ১০ জন নিয়েই দাপট দেখিয়ে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে ফ্রান্স।

ম্যাচের ৩২ মিনিটে উসমান দেম্বেলের বাড়ানো বল থেকে দারুণ ফিনিশে গোল করে দলকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। তবে ৫৫ মিনিটে রক্ষণ সামলাতে গিয়ে ফাউল করে লাল কার্ড দেখেন দায়োত উপামেকানো, ফলে দীর্ঘ সময় ১০ জন নিয়েই খেলতে হয় ফ্রান্সকে।

সংখ্যায় পিছিয়ে পড়লেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে ফরাসিরা। ৬৫ মিনিটে উগো একিতিকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। পরে ৭৮ মিনিটে ব্রেমের এক গোল শোধ করলেও আর সমতায় ফিরতে পারেনি ব্রাজিল।

ম্যাচে এমবাপ্পের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। চোট কাটিয়ে ফিরে তিনি দারুণ ছন্দে খেলেন এবং দলকে জয়ে নেতৃত্ব দেন, যা তার ক্লাব রিয়াল মাদ্রিদের জন্যও স্বস্তির খবর।

বোস্টনের কাছে জিলেট স্টেডিয়ামে ৬৬ হাজারের বেশি দর্শক উপস্থিত ছিলেন, যাদের বড় অংশই ছিল ব্রাজিল সমর্থক। তবে তাদের উচ্ছ্বাস স্তব্ধ করে দেন এমবাপ্পে ও একিতিকে। আগামী বিশ্বকাপে এই মাঠেই নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নরওয়ের মুখোমুখি হবে ফ্রান্স।

উল্লেখ্য, নিরাপত্তা ব্যয় নিয়ে জটিলতা থাকায় ম্যাচ আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হলেও দুই পক্ষের সমঝোতায় শেষ পর্যন্ত ম্যাচটি অনুষ্ঠিত হয়। ফিফার নিয়ম মেনে কৃত্রিম টার্ফ সরিয়ে বসানো হয় প্রাকৃতিক ঘাস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েনের পরিকল্পনা করছে ট্রাম্প

মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েনের পরিকল্পনা করছে ট্রাম্প

বাগেরহাটে আধিপত্য দ্বন্দ্বে নিহত ১, বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুর

বাগেরহাটে আধিপত্য দ্বন্দ্বে নিহত ১, বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুর

স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা বিকেলে

স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা বিকেলে

দফায় দফায় কমছে স্বর্ণের দাম, ভরিতে বড় ছাড়

দফায় দফায় কমছে স্বর্ণের দাম, ভরিতে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App