×

সরকার

প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনীকে আরো শক্তিশালী করতে চাই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৯:২০ এএম

সশস্ত্র বাহিনীকে আরো শক্তিশালী করতে চাই

ছবি: সংগৃহীত

সশস্ত্র বাহিনীকে আরো শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি দায়িত্ববোধ থেকেই সরকার বাহিনীকে আধুনিক ও সক্ষম করে তুলতে কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, সশস্ত্র বাহিনী যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছে, সেটিই সর্বাগ্রে গুরুত্ব দিয়ে সবাইকে দেশের কল্যাণে কাজ করতে হবে।

এর আগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠান উপভোগ করেন তিনি। পরে বিদায়ের সময় তিন বাহিনীর প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের শুভেচ্ছা জানান।

এবারের কুচকাওয়াজকে দেশপ্রেম, শৃঙ্খলা ও সামরিক সক্ষমতার অনন্য প্রদর্শনী হিসেবে উল্লেখ করে এর প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App