×

সরকার

ড. ইউনূসকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের অভিনন্দন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০৬:৫৫ পিএম

ড. ইউনূসকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের অভিনন্দন

ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। দায়িত্ব নেয়ার পর থেকে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের শুভেচ্ছায় ভাসছেন তিনি। 

এবার অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।

এতে বলা হয়েছে, বুধবার রাতে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে ফোন কলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব গ্রহণ করায় অধ্যাপক ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন।

বিক্রমাসিংহে প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করায় অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানান এবং কয়েক দশক ধরে বাংলাদেশে ব্যবসা করছেন এমন শ্রীলঙ্কার বিনিয়োগকারীদের দেশে থাকার এবং এর প্রবৃদ্ধি ও অগ্রগতিতে গঠনমূলক ভূমিকা পালনের পরামর্শ দেন।

এ সময় অধ্যাপক ইউনূস শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

আরো পড়ুন : অন্তর্বর্তী সরকারের মেয়াদ জানতে সমন্বয়কদের জিজ্ঞাসা করতে বললেন উপদেষ্টা হাসান আরিফ

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App