×

সরকার

সরকারের ভুল সিদ্ধান্ত গণতন্ত্র উত্তরণের যাত্রাপথকে সংকটে ফেলতে পারে: তারেক রহমান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৯:৩৬ পিএম

সরকারের ভুল সিদ্ধান্ত গণতন্ত্র উত্তরণের যাত্রাপথকে সংকটে ফেলতে পারে: তারেক রহমান

ছবি: সংগৃহীত

যেকোনো ভুল সিদ্ধান্ত গণতন্ত্র উত্তরণের যাত্রাপথকে সংকটে ফেলে দিতে পারে মন্তব্য করে অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৩০ জুলাই) বিকালে ঢাকার আশুলিয়ায় অনুষ্ঠিত বিএনপির সমাবেশে অনলাইনে যুক্ত হয়ে এই আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, শত শহীদের রক্তের বিনিময়ে পরাজিত পতিত পলাতক বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে ওঁৎ পেতে রয়েছে।

তিনি বলেন, সরকারের যেকোনো ভুল সিদ্ধান্ত দেশে গণতন্ত্র উত্তরণের যাত্রাপথকে সংকটে ফেলে দিতে পারে। দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কাজেই এ ব্যাপারে আমাদের সবাইকে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে অত্যন্ত সতর্ক থাকতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App