×

সরকার

জনগণকে সরকারের পাশে থাকার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৭ পিএম

জনগণকে সরকারের পাশে থাকার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার

উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি : সংগৃহীত

সমাজকল্যাণ এবং শিশু ও মহিলা বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচনে কেউ বিশৃঙ্খলা করলে জনগণকে সরকারের পাশে দাঁড়াতে হবে।

তিনি বলেন, ড. ইউনুসের নেতৃত্বে সরকার দেশ গঠনে কাজ করছে। দীর্ঘ ১৬ বছরের অনিয়ম ও দুর্নীতি এক বছরেই নির্মূল করা সম্ভব নয়। নতুন বাংলাদেশে শিশু ও মহিলাদের জন্য বর্তমান সরকার বিশেষ উদ্যোগ নিয়ে কাজ করছে। অভিভাবকদের পাশাপাশি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে তাদের শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। আমাদের শিশুদের যদি সঠিক পথে গড়ে তুলতে না পারি, তাহলে আমরা বিশ্বের কাছে হেরে যাবো।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. মহসিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাইমা ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রাসেদুল হাসান খান, সোনারগাঁ ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আক্তার হোসেন প্রমুখ।

উল্লেখ্য, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১৯৯ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App