×

সরকার

কেন্দ্র দখলের চেষ্টা করলে কেউ ছাড় পাবে না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৭ পিএম

কেন্দ্র দখলের চেষ্টা করলে কেউ ছাড় পাবে না

ছবি: স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এবার নির্বাচনে যদি দেশের কোথাও কেন্দ্র দখল হয়, কেউ ছাড় পাবে না বলে মন্তব্য করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, মাঠ প্রশাসন দায়িত্ব পালনে দৃশ্যমান থাকবে, ভোট কারচুপির কোনো সুযোগ নেই।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় হলরুমে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সবার সহযোগিতায় এবারের জাতীয় সংসদ নির্বাচন খুব শান্তিপূর্ণ হবে। নির্বাচনে প্রশাসন ও সরকারি বাহিনী সবাই নিরপেক্ষভাবে কাজ করবে। এতে কোনো সন্দেহ নেই।’

নির্বাচন ও গণভোটে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবে জানিয়ে তিনি বলেন, ‘উত্তরের সীমান্ত এলাকাতেও সুষ্ঠু নির্বাচনের জন্য বাড়তি সতর্ক ব্যবস্থা থাকবে।’

নির্বাচন উপলক্ষে সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরে তিনি বলেন, ‘ দেশে কোনো স্থানে কোনো ধরনের সহিংসতা, অনিয়ম বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। পুলিশের জন্য ২৫,৭০০ বডি ক্যামেরা দেওয়া হয়েছে। আমরা ড্রোন ও সুরক্ষা অ্যাপ ব্যবহার করছি। এরপরও এবার কেউ যদি কোনো রকম কিছু করতে যায় তাকে ছাড় দেওয়া হবে‌ না।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন- পুলিশের রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানসহ বিভাগের আট জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী কর্মকর্তা, পুলিশ সুপার, ওসিসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি

১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি

এনসিপি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ৫ নেতা-কর্মী

এনসিপি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ৫ নেতা-কর্মী

নির্বাচনে ২ মিলিয়ন ডলার দিচ্ছে কানাডা

নির্বাচনে ২ মিলিয়ন ডলার দিচ্ছে কানাডা

পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের ভারত-আ. লীগ বিদ্বেষ তীব্র হয়

সাবেক সেনাপ্রধান পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের ভারত-আ. লীগ বিদ্বেষ তীব্র হয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App