×

সরকার

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৭ পিএম

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

সড়ক, পরিবহন ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি : সংগৃহীত

ঈদকে সামনে রেখে পরিবহন খাতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন সড়ক, পরিবহন ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ঈদের সময় কোনোভাবেই ভাড়া বাড়ানো যাবে না, এ নির্দেশ ইতোমধ্যে সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ টার্মিনাল, নির্মাণাধীন খানপুর আইসিটি অ্যান্ড বাল্ক টার্মিনাল, ড্রেজার বেইড এবং বিশ্বব্যাংকের অর্থায়নে নদীবন্দরের মাছঘাট এলাকায় নির্মিতব্য টার্মিনাল ভবন পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, সরকার আশা করছে এবার ঈদযাত্রা হবে স্বস্তিদায়ক ও নিরাপদ। যেসব স্থানে যানজট বা বিশৃঙ্খলার আশঙ্কা থাকে, সেখানে আগাম ব্যবস্থা নেওয়া হবে। সড়কে শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আরো পড়ুুন : ধর্ষণে জড়িত অপরাধীদের কাউকে ছাড় দেওয়া হবে না: আইনমন্ত্রী

তিনি বলেন, ট্রাফিক পুলিশ, নৌ পুলিশ, কোস্টগার্ডসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবার সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে, যাতে যাত্রীদের ভোগান্তি না হয়।

শীতলক্ষ্যা নদীর দূষণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিষয়টি পরিবেশ মন্ত্রণালয়কে জানানো হবে। পাশাপাশি নিজ মন্ত্রণালয়ের পক্ষ থেকেও করণীয় নির্ধারণ করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App