×

সরকার

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০২:৫৬ পিএম

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি : সংগৃহীত

দেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদে বিএনপি দলীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রথমে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

শিক্ষামন্ত্রী বলেন, নিয়োগের যোগ্যতা ও সনদ নিয়ে কিছু জটিলতা রয়েছে। তবে তা দ্রুত সমাধান করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার আশা করা হচ্ছে। তিনি জানান, এই নিয়োগে কারিআনা পাশধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। ইসলাম ধর্মের পাশাপাশি অন্যান্য ধর্মের শিক্ষাকেও গুরুত্ব দিয়ে সরকার কাজ এগিয়ে নিচ্ছে।

আরো পড়ুন : হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রীর উত্তর

এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, আগের সরকার শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়ায় লটারি পদ্ধতি চালু করেছিল, যা তার কাছে যৌক্তিক মনে হয়নি। আগামী শিক্ষাবর্ষে ভর্তির পদ্ধতি নির্ধারণে অংশীজনদের সঙ্গে আলোচনা করে মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

এহসানুল হক মিলন আরো বলেন, ইংরেজি মাধ্যমের স্কুলগুলোকে সরকারের আওতায় এনে দেশের নিয়মকানুন অনুযায়ী যুগোপযোগী করার বিষয়েও কাজ চলছে। পাশাপাশি ইবতেদায়ী ও কওমি শিক্ষাসহ সব শিক্ষা ব্যবস্থাকে সমন্বিত শিক্ষাপদ্ধতির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের এক প্রশ্নের লিখিত জবাবে শিক্ষামন্ত্রী বলেন, নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে সরকার প্রয়োজনীয়তা বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। বর্তমানে দেশে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে এবং এগুলোর মানোন্নয়নে সরকার বদ্ধপরিকর।

আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য সরকার নতুন করে আবেদন আহ্বান করবে এবং পুরোনো আবেদনগুলো পুনরায় যাচাই-বাছাই করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মাদ্রাসা ছাত্র

নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মাদ্রাসা ছাত্র

বন্ধুকে হত্যা করল অপর বন্ধু

বন্ধুকে হত্যা করল অপর বন্ধু

জুয়া-মাদকবিরোধী অবস্থানের জেরে অপপ্রচারের শিকার সমাজসেবক ফারুক

জুয়া-মাদকবিরোধী অবস্থানের জেরে অপপ্রচারের শিকার সমাজসেবক ফারুক

হাতিয়ায় বজ্রপাতে কিশোরের মৃত্যু

হাতিয়ায় বজ্রপাতে কিশোরের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App