×

সরকার

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১২:৪২ পিএম

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সোমবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের কাহারোলে বলরামপুরের সাহাপাড়ায় এ কর্মসূচি উদ্বোধন করেন তিনি। বিপুল সংখ্যক স্থানীয় জনগণ সেখানে উপস্থিত রয়েছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে তারা স্বাগত জানান।

সাহাপাড়ার প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এই খাল খননের ফলে প্রায় সাড়ে তিন লাখ মানুষ উপকৃত হবেন। এতে অতিরিক্ত বন্যা থেকে সুরক্ষা মিলবে এবং শুষ্ক মৌসুমে সেচের সুবিধা পাওয়া যাবে। খাল খননের মাধ্যমে সেচব্যবস্থা উন্নয়ন, মাছ চাষ, হাঁস পালনসহ খাল নির্ভর অর্থনীতি শক্তিশালী করার উদ্যোগ নেয়া হয়েছে। এতে সন্তোষ প্রকাশ করেছে এলাকাবাসী।

খাল খনন কর্মসূচি উদ্বোধনের পাশাপাশি নানা-নানি ও খালার কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া সুধী সমাবেশ ও বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেবেন। এর আগে এদিন সকালে ঢাকা থেকে বিমানে নীলফামারীর সৈয়দপুর পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে থেকে দিনাজপুরের কাহারোলের উদ্দেশে রওনা দেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানকে নিশানা করে ট্রাম্পের রহস্যময় ছবি পোস্ট

ইরানকে নিশানা করে ট্রাম্পের রহস্যময় ছবি পোস্ট

মেসি ম্যাজিকে মায়ামির ঐতিহাসিক জয়

মেসি ম্যাজিকে মায়ামির ঐতিহাসিক জয়

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণার আগে মারাত্মক ভুলের শিকার নেইমার

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণার আগে মারাত্মক ভুলের শিকার নেইমার

হঠাৎ স্কুল পরিদর্শনে জেলা প্রশাসক, শুনলেন শিক্ষার্থীদের কথা

হঠাৎ স্কুল পরিদর্শনে জেলা প্রশাসক, শুনলেন শিক্ষার্থীদের কথা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App