×

সরকার

সমাজকল্যাণ মন্ত্রী

বিত্তবানদের উদ্যোগে অসহায় শিশুদের কল্যাণ নিশ্চিতের আহ্বান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৩:৫০ পিএম

বিত্তবানদের উদ্যোগে অসহায় শিশুদের কল্যাণ নিশ্চিতের আহ্বান

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের দিনে সুবিধাবঞ্চিত ও আশ্রয়হীন শিশুদের কল্যাণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

শনিবার (২১ মার্চ) রাজধানীর একটি সরকারি শিশু পরিবার পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সেখানে অবস্থানরত শিশুদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

মন্ত্রী বলেন, সমাজে অনেক পিতৃ-মাতৃহীন, পরিত্যক্ত ও বিপন্ন শিশু রয়েছে, যাদের লালন-পালন ও বেড়ে ওঠার জন্য রাষ্ট্রের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও দায়িত্ব রয়েছে। সরকারি ও বেসরকারি উদ্যোগ একসঙ্গে কাজ করলে শিশুদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরো বলেন, শিশুদের লালন-পালন একটি কঠিন দায়িত্ব। তাই তাদের সেবাযত্নে বিশেষ গুরুত্ব দিতে হবে। নিজের পরিবারের শিশুর মতোই তাদের যত্ন নিতে হবে, যাতে তারা সঠিকভাবে বেড়ে উঠতে পারে।

শিশুদের সুস্থতা নিশ্চিত করতে পুষ্টিকর খাবার, নিয়মিত ওষুধ এবং পরিচ্ছন্নতার ওপর জোর দেন মন্ত্রী। তিনি বলেন, বিছানাপত্র পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চললে অনেক রোগ থেকে শিশুদের সুরক্ষিত রাখা সম্ভব।

পরিদর্শনকালে তিনি শিশুদের কোলে নেন, তাদের সঙ্গে সময় কাটান এবং প্রতিষ্ঠানের খাবার, চিকিৎসাসেবা ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। এ সময় শিশুদের পরিচর্যার মান ও পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো এসএসসি পরীক্ষার্থী

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো এসএসসি পরীক্ষার্থী

ঝালকাঠিতে হাম-রুবেলার প্রাদুর্ভাব, চিকিৎসা নিলেন ৭৩ জন

ঝালকাঠিতে হাম-রুবেলার প্রাদুর্ভাব, চিকিৎসা নিলেন ৭৩ জন

বিচার বিভাগের ভারমূর্তি ক্ষুন্নের দায়ে সুপ্রিম কোর্টের সহকারী রেজিস্ট্রার বরখাস্ত

বিচার বিভাগের ভারমূর্তি ক্ষুন্নের দায়ে সুপ্রিম কোর্টের সহকারী রেজিস্ট্রার বরখাস্ত

সাবেক মন্ত্রী আমুর বাসভবনে হামলা, গেট কেটে উন্মুক্ত করলো ছাত্ররা

সাবেক মন্ত্রী আমুর বাসভবনে হামলা, গেট কেটে উন্মুক্ত করলো ছাত্ররা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App