×

সরকার

কুমিল্লা দুর্ঘটনায় নিহতদের পরিবারে ১ লাখ টাকা করে দেবে রেল কর্তৃপক্ষ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৫:৪২ পিএম

কুমিল্লা দুর্ঘটনায় নিহতদের পরিবারে ১ লাখ টাকা করে দেবে রেল কর্তৃপক্ষ

ছবি: সংগৃহীত

কুমিল্লায় লেভেলক্রসিংয়ে ট্রেন ও বাসের সংঘর্ষে নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

রোববার (২২ মার্চ) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

দুর্ঘটনাস্থল ঘুরে দেখে প্রতিমন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, রেলওয়ের কোনো ধরনের গাফিলতি বা দায়িত্বে অবহেলা সহ্য করা হবে না। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি একাধিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।

আহতদের চিকিৎসা বিষয়ে তিনি বলেন, ইতোমধ্যে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। আহতদের মধ্যে যাদের প্রয়োজন, তাদের ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। পাশাপাশি আহতদের চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্যমন্ত্রী নিয়মিত খোঁজখবর রাখছেন।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেন, কুমিল্লা জেলা প্রশাসক রেজা হাসান, জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ জেলা প্রশাসন ও রেল মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো এসএসসি পরীক্ষার্থী

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো এসএসসি পরীক্ষার্থী

ঝালকাঠিতে হাম-রুবেলার প্রাদুর্ভাব, চিকিৎসা নিলেন ৭৩ জন

ঝালকাঠিতে হাম-রুবেলার প্রাদুর্ভাব, চিকিৎসা নিলেন ৭৩ জন

বিচার বিভাগের ভারমূর্তি ক্ষুন্নের দায়ে সুপ্রিম কোর্টের সহকারী রেজিস্ট্রার বরখাস্ত

বিচার বিভাগের ভারমূর্তি ক্ষুন্নের দায়ে সুপ্রিম কোর্টের সহকারী রেজিস্ট্রার বরখাস্ত

সাবেক মন্ত্রী আমুর বাসভবনে হামলা, গেট কেটে উন্মুক্ত করলো ছাত্ররা

সাবেক মন্ত্রী আমুর বাসভবনে হামলা, গেট কেটে উন্মুক্ত করলো ছাত্ররা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App