×

সরকার

বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০১:৩৩ পিএম

বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত

বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, পুলিশ সদস্যরা যেন তাদের ঐতিহ্যবাহী কোনো পোশাকে ফিরে যেতে পারে, সে বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে কাজ চলছে।

শনিবার (২৮ মার্চ) দুপুরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি ৪৩তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে পুলিশকে দায়িত্ব পালন করতে হবে। বর্তমান সরকারের নীতি অনুযায়ী আইনের চোখে সবাই সমান, সে রাজনৈতিক কর্মী হোক বা কৃষক।

আরো পড়ুন : পুলিশ হত্যাসহ সব অপরাধের আইন অনুযায়ী ব্যবস্থা হবে

তিনি বলেন, ফ্যাসিবাদী আমলে পুলিশ প্রাতিষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বর্তমান সরকার পুলিশকে কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী হিসেবে দেখতে চায় না। একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ গড়ে তুলতে সংস্কার কমিশন গঠনের কাজ চলছে। পাশাপাশি সাইবার অপরাধ দমনে পুলিশকে আরো দক্ষ হওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং বিভিন্ন বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জনকারী সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির, পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি জিএম আজিজুল রহমান, উপাধ্যক্ষ ডিআইজি বসু দেব বণিকসহ ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বহুপাক্ষিকতাই পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান ভিত্তি: পররাষ্ট্রমন্ত্রী

বহুপাক্ষিকতাই পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান ভিত্তি: পররাষ্ট্রমন্ত্রী

ব্যারিস্টার অ্যাট ‘ল’ ডিগ্রি অর্জন সাদ্দামের

পঞ্চগড়ের গর্ব ব্যারিস্টার অ্যাট ‘ল’ ডিগ্রি অর্জন সাদ্দামের

জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই পুরস্কার

জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই পুরস্কার

জ্বালানিমন্ত্রী ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’: আমির হামজা

জ্বালানিমন্ত্রী ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’: আমির হামজা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App