×

আবহাওয়া

সারাদেশে টানা ২ দিন বৃষ্টিপাতের আভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০১:৫০ পিএম

সারাদেশে টানা ২ দিন বৃষ্টিপাতের আভাস

বৃষ্টির সঙ্গে দমকা বা ঝড়ো হাওয়া বইতে পারে। ছবি : সংগৃহীত

ঢাকাসহ দেশের সব বিভাগের কিছু কিছু জায়গায় কম-বেশি বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই বৃষ্টি ঝরতে পারে টানা দুদিন। এর সঙ্গে দমকা বা ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।

শনিবার (২৮ মার্চ) সকালের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সকাল ৯টা থেকে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, ময়মনসিংহ বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, আজ ২৮ তারিখ ও আগামীকাল ২৯ তারিখ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। আপাতত বিক্ষিপ্তভাবে রাজশাহী ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। তবে বিকাল, সন্ধ্যা বা রাতে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত বাড়তে পারে এবং আগামীকালও তা অব্যাহত থাকতে পারে।

কালবৈশাখীর সম্ভাবনা প্রসঙ্গে তিনি জানান, বৃষ্টি দমকা বা ঝড়ো হাওয়াসহ হতে পারে।

আরো পড়ুন : দুপুরের মধ্যে ১৫ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

বুলেটিনে আরো বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলেও জানিয়েছে অধিদপ্তর।

এদিকে, ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ১৭ ডিগ্রি সেলসিয়াস।

এই সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে দিনাজপুরে ৪১ মিলিমিটার। এছাড়া রংপুরে ৪০, ডিমলায় ৩২, রাজারহাটে ২৯ এবং নিকলীতে ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নীলফামারীতে কালবৈশাখী তাণ্ডবে ফসলের ব্যাপক ক্ষতি

নীলফামারীতে কালবৈশাখী তাণ্ডবে ফসলের ব্যাপক ক্ষতি

চাটমোহরে চলন্ত ট্রেন থেকে পড়ে পুলিশ আহত

চাটমোহরে চলন্ত ট্রেন থেকে পড়ে পুলিশ আহত

বহুপাক্ষিকতাই পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান ভিত্তি: পররাষ্ট্রমন্ত্রী

বহুপাক্ষিকতাই পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান ভিত্তি: পররাষ্ট্রমন্ত্রী

ব্যারিস্টার অ্যাট ‘ল’ ডিগ্রি অর্জন সাদ্দামের

পঞ্চগড়ের গর্ব ব্যারিস্টার অ্যাট ‘ল’ ডিগ্রি অর্জন সাদ্দামের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App