×

সরকার

শিল্পমন্ত্রী

সরকারি ৩১ শিল্পপ্রতিষ্ঠান লোকসানে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৭:১২ পিএম

সরকারি ৩১ শিল্পপ্রতিষ্ঠান লোকসানে

ছবি: সংগৃহীত

দেশে সরকারি মালিকানাধীন ৩১টি শিল্পপ্রতিষ্ঠান বর্তমানে লোকসানে চলছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য তুলে ধরেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে অধিবেশন শুরু হলে বিভিন্ন প্রশ্নের জবাবে এ তথ্য দেন মন্ত্রী।

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীরের প্রশ্নের উত্তরে তিনি জানান, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের ৫টি, চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের ১৪টি এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের ১২টি প্রতিষ্ঠান লোকসানে রয়েছে।

এছাড়া দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়ার প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে বর্তমানে ১৫টি চিনিকল রয়েছে, যার মধ্যে ৬টির মাড়াই কার্যক্রম স্থগিত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App