×

সরকার

টিকাদান জোরদার, ঘাটতি হবে না বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১২:২৫ পিএম

টিকাদান জোরদার, ঘাটতি হবে না বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

দেশের সব শিশুকে টিকাদানের আওতায় এনে নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

তিনি বলেছেন, সরকার ইতোমধ্যে দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছে এবং টিকার কোনো ঘাটতি হবে না।

রোববার (৫ এপ্রিল) সকালে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, দেশের শিশুদের সুরক্ষায় টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে। এ কার্যক্রমে বিশ্বের কয়েকটি আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা সহযোগিতা করছে বলেও উল্লেখ করেন তিনি।

কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে শুরু করে আগামী ২ মে পর্যন্ত গাজীপুর জেলায় মোট ২৮ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জরুল করিম রনি, জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া, পুলিশ সুপার শরিফ উদ্দীনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

উৎপাদন বাড়াতে আখাউড়ার কৃষকদের প্রযুক্তি সহায়তা

উৎপাদন বাড়াতে আখাউড়ার কৃষকদের প্রযুক্তি সহায়তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App