×

সরকার

চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অভিযানে র‌্যাব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পিএম

চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অভিযানে র‌্যাব

ছবি : সংগৃহীত

সারাদেশে চাঁদাবাজদের আইনের আওতায় আনতে ‘আনবায়াসড’ বা নিরপেক্ষ তালিকা প্রস্তুত করছে র‌্যাব। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ছোট থেকে বড়, সব স্তরের চাঁদাবাজদের বিবেচনায় এনে এই তালিকা তৈরি করা হচ্ছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে ঢাকার কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেন, তালিকা তৈরির পর প্রত্যেক অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। সে লক্ষ্যেই র‌্যাব কাজ করছে।

তিনি বলেন, আমরা এমন একটি তালিকা তৈরি করছি, যা সম্পূর্ণ নিরপেক্ষ হবে। তালিকাভুক্তদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করা হবে।

র‌্যাবের ১৫টি ব্যাটালিয়নকে মহাপরিচালকের পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে, সে অনুযায়ী কাজও শুরু হয়েছে। খুব শিগগিরই এর ফলাফল দৃশ্যমান হবে বলেও জানান তিনি।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চাঁদাবাজির বিভিন্ন স্তর রয়েছে। র‌্যাব সব স্তর নিয়েই কাজ করছে।

আরো পড়ুন : ‘সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হয়, এমন কথাই মুছে দেব’

রাজনৈতিক চাপের বিষয়ে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে র‌্যাবের ওপর কোনো রাজনৈতিক চাপ নেই। এ সময়ের মধ্যে বাহিনীটি মানবতাবিরোধী কোনো কর্মকাণ্ডেও জড়িত হয়নি।

ঢাকার শ্যামলীতে একটি হাসপাতালে যুবদল নেতা পরিচয়ে পাঁচ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিকভাবে অভিযোগটি পুলিশের কাছে গেছে। তারা বিষয়টি যাচাই করছে।

তিনি আরো বলেন, এ ধরনের তথ্য পেলেই র‌্যাবের গোয়েন্দা ও আভিযানিক দল দ্রুত ছায়া তদন্ত শুরু করে। এ ঘটনাতেও তদন্ত চলছে, অভিযোগের সত্যতা পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে সাম্প্রতিক বিভিন্ন অভিযানের তথ্যও তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—কক্সবাজারে মানবপাচারকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, খুলনায় অস্ত্র ও গোলাবারুদসহ শীর্ষ সন্ত্রাসী সুজনকে আটক, চট্টগ্রামে হামলার ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে আসামি সবুজ গ্রেপ্তার, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি ‘কাইল্লা রক্সি’ গ্রেপ্তার এবং চট্টগ্রামের পতেঙ্গায় মাছ ধরার ট্রলার থেকে ৫ লাখ পিস ইয়াবাসহ ৯ জনকে আটক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপিকে রাবণ আখ্যা দিলেন নাহিদ ইসলাম

বিএনপিকে রাবণ আখ্যা দিলেন নাহিদ ইসলাম

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু হাসপাতালে ভর্তি

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু হাসপাতালে ভর্তি

সোনারগাঁওয়ে ২৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রক্সি গ্রেপ্তার

সোনারগাঁওয়ে ২৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রক্সি গ্রেপ্তার

ভূমি অফিসে দালালদের দৌরাত্ম্য, ভুয়া খারিজে নিঃস্ব হচ্ছে মালিকরা

ভূমি অফিসে দালালদের দৌরাত্ম্য, ভুয়া খারিজে নিঃস্ব হচ্ছে মালিকরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App