×

সরকার

সিলেটে রুটে নতুন বাস ভাড়া কার্যকর হবে রোববার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১২:১৩ পিএম

সিলেটে রুটে নতুন বাস ভাড়া কার্যকর হবে রোববার

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন জাইয়গায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নির্ধারিত নতুন বাসভাড়া কার্যকর হলেও সিলেটে  পুরোনো বাসভারাতেই চলছে পরিবহন ব্যবস্থা। তবে রোববার (২৬ এপ্রিল) থেকে সরকার নির্ধারিত নতুন বাসভাড়া কার্যকর হবে বলে আশা ব্যাক্ত করছেন সিলেটের পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বুধবার (২২ এপ্রিল)  সরকার ও পরিবহন নেতৃবৃন্দ মিলে দেশের গণপরিবহনে প্রতি কিলোমিটার ১১ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

জানা যায়, 'বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে নতুন ভাড়ার তালিকা হাতে পেলেই আগামী এক-দুই দিনের মধ্যে এটি কার্যকর করা হবে।' 

নতুন ভাড়া কার্যকর করার বিষয়ে এখনো স্পষ্ট নির্দেশনা ও তদারকি না থাকায় আপাতত এ রুটে পুরোনো ভাড়াতেই চলাচল অব্যাহত রয়েছে। বিআরটিএ থেকে ভাড়ার তালিকা পাওয়ার পর আগামী এক-দুই দিনের মধ্যেই নতুন ভাড়া কার্যকর করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আবেদ সুলতানা তারেক।

কদমতলী এনা বাস কাউন্টারের জিএম গোলাম মোস্তফা জানান, 'সিলেট-ঢাকা রুটে এখন পর্যন্ত আগের ভাড়ায় ৬৭০ টাকায় যাত্রী পরিবহন হচ্ছে। নতুন ভাড়া কার্যকরের গেজেট এখনো পাওয়া যায়নি। রবিবার নাগাদ নতুন ভাড়া কার্যকরের কথা শুনেছি।'

সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম জানান, 'কেন্দ্রীয়ভাবে ভাড়া সমন্বয়ের একটি সিদ্ধান্ত হয়েছে। তবে সিলেটে এখনো কার্যকর হয়নি। দূরপাল্লার পাশাপাশি আন্তঃজেলা রুটে ভাড়া সমন্বয় নিয়ে এখনো পর্যালোচনা চলছে। আশা করছি রবিবার থেকে নতুন ভাড়া কার্যকর করা হতে পারে।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের সম্ভাবনা

সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের সম্ভাবনা

তীব্র গরমে স্বস্তির পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

তীব্র গরমে স্বস্তির পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

রাবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

রাবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App