×

সরকার

রাজধানীতে অপরাধ দমনে জিরো টলারেন্স: ডিএমপি কমিশনার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ০২:২৯ পিএম

রাজধানীতে অপরাধ দমনে জিরো টলারেন্স: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত

রাজধানীতে চাঁদাবাজি, ছিনতাই, মাদক, কিশোর গ্যাং, অনলাইন জুয়া ও সাইবার প্রতারণার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করার ঘোষণা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধীর রাজনৈতিক বা সামাজিক পরিচয় নয়, অপরাধই হবে প্রধান বিবেচ্য বিষয়।

বুধবার (২০ মে) রাজধানীতে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব কথা বলেন ডিএমপির নতুন কমিশনার। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তার প্রথম সংবাদ সম্মেলন।

মোসলেহ উদ্দিন আহমদ বলেন, একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত রাজধানী গড়ে তুলতে ডিএমপি কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ সহযোগীর ভূমিকা পালন করছে বলেও উল্লেখ করেন তিনি।

ডিএমপি কমিশনার জানান, প্রায় তিন কোটি মানুষের এই নগরীতে ছিনতাই, মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং, অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও হ্যাকিং বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে গত ১ মে থেকে বিশেষ অভিযান শুরু করেছে ডিএমপি।

সাইবার অপরাধ প্রতিরোধে ডিএমপির সাইবার ইউনিটকে আরো শক্তিশালী করা হচ্ছে বলেও জানান তিনি। ডিবি কার্যালয়ে স্থাপিত ডিজিটাল ফরেনসিক ল্যাব সম্প্রতি আইসিটি মন্ত্রণালয়ের স্বীকৃতি পেয়েছে। এটি সাইবার সুরক্ষা আইনের মামলার তদন্তে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন কমিশনার।

আরো পড়ুন : ‘যেখানেই মব হবে সেখানেই অ্যাকশনে যাবে ডিএমপি’

রাজধানীর যানজট নিরসনে প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করে মোসলেহ উদ্দিন আহমদ বলেন, গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এআইভিত্তিক ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ভিডিও ফুটেজের ভিত্তিতে ই-প্রসিকিউশন চালু হয়েছে।

তিনি জানান, নাগরিকদের অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি) করার সুবিধা দেওয়া হয়েছে। পাশাপাশি ‘হ্যালো ডিএমপি’ এবং হোটেল বর্ডার ইনফরমেশন সিস্টেমও চালু করা হয়েছে।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথাও জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, পশুর হাট, ঈদের জামাত, শপিংমল ও আবাসিক এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। একই সঙ্গে বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে নিরাপত্তা বাড়ানো হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় ও অতিরিক্ত যাত্রী বহনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

বড় অঙ্কের অর্থ লেনদেনে পুলিশের সহায়তা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারী ও জাল নোট চক্র প্রতিরোধে ডিবি ও থানা পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকার নিরাপত্তা নিশ্চিত করা শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়। চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

তিনি নাগরিকদের যেকোনো অপরাধের তথ্য দ্রুত পুলিশকে জানাতে এবং প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানান। পাশাপাশি পুলিশের গঠনমূলক সমালোচনার পাশাপাশি ইতিবাচক কাজগুলোও তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইসিইউ থেকে সরানোর সময় এক রোগীর মৃত্যু

খুলনা মেডিকেলে আগুন আইসিইউ থেকে সরানোর সময় এক রোগীর মৃত্যু

বরিশালে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু

বরিশালে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু

মিরপুরে অবৈধ বস্তি উচ্ছেদে গিয়ে হামলার মুখে পুলিশ

মিরপুরে অবৈধ বস্তি উচ্ছেদে গিয়ে হামলার মুখে পুলিশ

মেলোনির সঙ্গে রোম দর্শন মোদির, ভাইরাল ছবি

মেলোনির সঙ্গে রোম দর্শন মোদির, ভাইরাল ছবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App