×

স্বাস্থ্য

করোনায় টানা ৮ দিন শনাক্ত উর্ধ্বমুখী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২২, ০৫:১৭ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এ সময় ৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে টানা আটদিন করোনা শনাক্তের সংখ্যা ঊর্ধ্বমুখী রয়েছে। গত ৭ জুন, ৮ জুন ও ৯ জুন ৫৪, ৫৮ এবং ৫৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার (১০ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় চার হাজার ৭৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও বেড়ে এক দশমিক ৩৫ শতাংশ হয়েছে।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫৩ হাজার ৯৩৫ জনের করোনা শনাক্ত হলো ও তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৩১ জন। গত ২৪ ঘণ্টায় ১৪৫ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ পাঁচ হাজার ৬৫ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App