×

স্বাস্থ্য

হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পিএম

হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ জনে। একই সময়ে আরও ১ হাজার ২২৯ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।

বুধবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ২২৯ জন এবং গত ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২৭ হাজার ১৬৪ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২৯ জন, গত ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৩ হাজার ৯৩৪ জন।

আরও বলা হয়, ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৯৯৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১৪ হাজার ৮৯২ জন।

তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি, কিন্তু ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে ৩৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে ১৯০ জনের মৃত্যু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিরিজ নির্ধারণী ম্যাচে মোস্তাফিজ কি ফিরছেন? যা জানালেন টেইট

সিরিজ নির্ধারণী ম্যাচে মোস্তাফিজ কি ফিরছেন? যা জানালেন টেইট

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ

মধ্যপাড়া খনি শ্রমিক সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান

মধ্যপাড়া খনি শ্রমিক সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান

ইউপি সদস্যসহ ৮ জুয়াড়ি গ্রেপ্তার

ইউপি সদস্যসহ ৮ জুয়াড়ি গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App