×

জাতীয়

‘স্মার্ট কৃষি গড়তে সরকারের সমন্বিত মহাপরিকল্পনা’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ পিএম

‘স্মার্ট কৃষি গড়তে সরকারের সমন্বিত মহাপরিকল্পনা’

ছবি : সংগৃহীত

কৃষি খাতকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে এবং উৎপাদন বাড়ানোর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার একগুচ্ছ সমন্বিত মহাপরিকল্পনা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে গত ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ চালু করা হয়েছে, যার মাধ্যমে কৃষকরা সরাসরি ১০ ধরনের সেবা পাবেন।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য মো. রবিউল আউয়ালের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ এবং খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য হ্রাস ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কৃষির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি, আবাদি জমি কমে যাওয়া এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতা কৃষিখাতকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে কৃষিকে আরও উৎপাদনশীল, টেকসই ও লাভজনক করতে ২০২৬ সালের ১৪ এপ্রিল কৃষক কার্ড চালু করা হয়েছে।

তিনি জানান, কৃষক কার্ডের মাধ্যমে ন্যায্যমূল্যে কৃষি উপকরণ সরবরাহ, ভর্তুকি ও প্রণোদনা প্রদান, স্বল্পমূল্যে কৃষিযন্ত্র সরবরাহ, সেচ সুবিধা, সহজ শর্তে কৃষিঋণ, কৃষি বিমা, ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিপণন, কৃষি প্রশিক্ষণ, আবহাওয়া ও বাজার তথ্যসহ রোগবালাই প্রতিরোধ সংক্রান্ত পরামর্শ কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে। পর্যায়ক্রমে দেশের সব কৃষক এই সুবিধার আওতায় আসবেন।

সরকারের নেওয়া অন্যান্য পরিকল্পনার মধ্যে রয়েছে— 

১. উৎপাদন বৃদ্ধি ও আধুনিকায়ন: উন্নত ও উচ্চফলনশীল বীজ, সুষম সার ব্যবহারের পাশাপাশি আধুনিক সেচব্যবস্থা সম্প্রসারণ করা হচ্ছে। এ লক্ষ্যে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষিযান্ত্রিকীকরণে ভর্তুকি দিয়ে ট্রাক্টর, হারভেস্টার, রিপারসহ বিভিন্ন যন্ত্র সহজলভ্য করা হবে।

২. জমির সর্বোত্তম ব্যবহার: পতিত জমি চাষের আওতায় আনতে ‘ক্রপ জোনিং’ পদ্ধতি চালু করা হয়েছে। এতে এলাকার মাটি ও আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ফসল নির্ধারণ করা হয়। খাল খননের মাধ্যমে পানি ব্যবস্থাপনা উন্নত করে পতিত জমি চাষে আনা হচ্ছে। সিলেট ও চরাঞ্চলে বিশেষ প্রকল্পের মাধ্যমে জমি আবাদে উদ্যোগ নেওয়া হয়েছে।

৩. ফসল বৈচিত্র্য: ধাননির্ভরতা কমিয়ে ফল, সবজি, ডাল, তেলবীজ, মসলা ও ফুল চাষে গুরুত্ব দেওয়া হচ্ছে।

৪. প্রণোদনা ও সহায়তা: কৃষক কার্ডের মাধ্যমে ভর্তুকি প্রদান আরও স্বচ্ছ করা হবে। পাশাপাশি স্বল্পসুদের ঋণ ও ফসল বীমা চালুর উদ্যোগ রয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে বিশেষ কর্মসূচি চালু রয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তায় ৭০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যার মধ্যে ৪০১ কোটি ৬০ লাখ টাকা দিয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বীজ, সারসহ বিভিন্ন উপকরণ সরবরাহ করা হয়েছে। এতে উপকৃত হয়েছেন প্রায় ২৫ লাখ ২২ হাজার কৃষক।

৫. সংরক্ষণ ও বাজারব্যবস্থা: কৃষিপণ্য সংরক্ষণের জন্য আধুনিক কোল্ড স্টোরেজ ও গুদাম নির্মাণ করা হচ্ছে। মিনি কোল্ড স্টোরেজ স্থাপন এবং পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হবে। উত্তরাঞ্চলে কৃষিপণ্য রপ্তানি অঞ্চল ও ক্রয়কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে।

৬. গবেষণা ও উদ্ভাবন: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এবং বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)-এর মাধ্যমে উচ্চফলনশীল, রোগসহনশীল ও স্বল্পমেয়াদি নতুন জাত উদ্ভাবনে কাজ চলছে। জলবায়ু সহনশীল ফসল উদ্ভাবনেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

৭. ক্লাইমেট স্মার্ট কৃষি: লবণাক্ততা, খরা ও বন্যা সহনশীল ফসল চাষ, উন্নত পানি ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। কম পানি ও কম রাসায়নিক ব্যবহার করে উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রি-পেইড মিটার, Alternate Wetting and Drying (AWD) পদ্ধতি এবং ‘খামারি অ্যাপ’-এর মতো ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সেচ ও উপকরণ ব্যবস্থাপনা আরও কার্যকর করা হচ্ছে।

সরকারের এসব উদ্যোগের মাধ্যমে কৃষিকে আধুনিক, টেকসই ও লাভজনক খাতে রূপান্তর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাবা-ছেলের পরিকল্পনায় শ্যালকের পরিবার হত্যা, গ্রেপ্তার ৩

বাবা-ছেলের পরিকল্পনায় শ্যালকের পরিবার হত্যা, গ্রেপ্তার ৩

ভারত থেকে এলো আরো ৭ হাজার টন ডিজেল

ভারত থেকে এলো আরো ৭ হাজার টন ডিজেল

অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি

প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি

সিরিজ নির্ধারণী ম্যাচে মোস্তাফিজ কি ফিরছেন? যা জানালেন টেইট

সিরিজ নির্ধারণী ম্যাচে মোস্তাফিজ কি ফিরছেন? যা জানালেন টেইট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App