×

ভারত

আরজি কর ধর্ষণ-খুনে সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ০৩:৪৭ পিএম

আরজি কর ধর্ষণ-খুনে সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড

নির্যাতিতা চিকিৎসকের পরিবারকে ১৭ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদানের নির্দেশ। ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের আলোচিত আরজি কর ধর্ষণ-খুন মামলার প্রধান আসামি সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের সাজা দিয়েছেন শিয়ালদাহ আদালত। শনিবার তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় তাকে দোষীসাব্যস্ত করা হয়।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে সাজা ঘোষণা করেন শিয়ালদা অতিরিক্ত দায়রা আদালতের বিচারক অনির্বাণ দাস।

তিনি জানিয়েছেন, আরজি করের ঘটনাকে ‘বিরল থেকে বিরলতম অপরাধ’ বলে মনে করছেন না। তাই আমৃত্যু কারাদণ্ড দেয়া হচ্ছে সঞ্জয়কে। জরিমানাও করা হয়েছে।

সেইসঙ্গে নির্যাতিতা চিকিৎসকের পরিবারকে ১৭ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন রাজ্য সরকারকে। সেই রায়ের বিরুদ্ধে সঞ্জয় এবং নির্যাতিতার পরিবারের সামনে উচ্চতর আদালতে যাওয়ার সুযোগ আছে। 

আরো পড়ুন : সাইফ আলি খানের ওপর হামলার দায় স্বীকার শরিফুলের

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলে সুবিধা হতো

ইসি মাছউদ সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলে সুবিধা হতো

থানা ফটকে সবুজের ‘জয় বাংলা’ স্লোগান ভাইরাল

থানা ফটকে সবুজের ‘জয় বাংলা’ স্লোগান ভাইরাল

ওমানের উপকূলে তেল ট্যাংকারে আগুন, ২৪ ভারতীয় উদ্ধার

ওমানের উপকূলে তেল ট্যাংকারে আগুন, ২৪ ভারতীয় উদ্ধার

বিয়ের আগে  শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

ভারতের সুপ্রিম কোর্ট বিয়ের আগে শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App