×

ভারত

জোটসঙ্গী খুঁজছেন থালাপতি বিজয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৯:১৫ এএম

জোটসঙ্গী খুঁজছেন থালাপতি বিজয়

ছবি: সংগৃহীত

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া সি জোসেফ বিজয়ের (থালাপতি বিজয়) দল তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আবির্ভূত হয়েছে। এ রাজ্যে পুরোনো ডিএমকে এবং এআইএডিএমকে দল দুটিকে পরাজিত করে বিজয়ের দল ১০৮টি আসনে জয়লাভ করেছে। তবে সরকার গঠনের জন্য ১১৮টি আসনের চেয়ে দলটি ১০ আসন পিছিয়ে আছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার গঠনের জন্য বিজয়কে এখন ডিএমকে নেতৃত্বাধীন সেক্যুলার প্রগ্রেসিভ অ্যালায়েন্স (এসপিএ) অথবা এআইএডিএমকে নেতৃত্বাধীন এনডিএর সমর্থন নিতে হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার গঠন করতে হলে বিজয়কে ডিএমকে নেতৃত্বাধীন সেক্যুলার প্রগ্রেসিভ অ্যালায়েন্স (এসপিএ) অথবা এআইএডিএমকে নেতৃত্বাধীন এনডিএর সমর্থন নিতে হবে।

রাজনৈতিক বিশ্লেষক বিজয়ানন্দ জানান, সাধারণত রাজ্যপাল একক সংখ্যাগরিষ্ঠ দলকে সরকার গঠনের আহ্বান জানান। সে ক্ষেত্রে টিভিকেকে ছোট দলগুলোর সমর্থন নিতে হবে। তিনি আরও জানান, সরকার গঠনের আমন্ত্রণ পাওয়ার পর ৭ থেকে ১৫ দিনের মধ্যে বিধানসভায় আস্থা ভোটে জয়ী হতে হবে। টিভিকে ব্যর্থ হলে রাজ্যপাল দ্বিতীয় বৃহত্তম জোটকে সরকার গঠনের সুযোগ দিতে পারেন।

এরই মধ্যে টিভিকে জানিয়েছে, আগামীকালই শপথ নেবেন বিজয়।

আসনের ঘাটতি প্রসঙ্গে টিভিকের প্রচার সম্পাদক নানজিল পি সাম্পাত বলেন, বাকি সমর্থন 'স্বয়ংক্রিয়ভাবেই' চলে আসবে। কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, 'ব্যক্তিগতভাবে আমি এমনটাই প্রত্যাশা করি।'

এদিকে রাজ্যের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কংগ্রেস হাইকমান্ডকে অবহিত করেছেন দলটির তামিলনাড়ু রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা গিরিশ শোডনকার। তিনি জানান, সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধীকে বিষয়টি জানানো হয়েছে এবং তামিলনাড়ুতে পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে শিগগিরই দলের সিদ্ধান্ত আসবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেট্রোরেলের যাত্রীদের জন্য আসছে সুখবর

মেট্রোরেলের যাত্রীদের জন্য আসছে সুখবর

ইরানের ‘ছোট নৌকা’ লক্ষ্য করে গুলি চালানো যুদ্ধবিরতি লঙ্ঘন নয়

ট্রাম্প ইরানের ‘ছোট নৌকা’ লক্ষ্য করে গুলি চালানো যুদ্ধবিরতি লঙ্ঘন নয়

জিআই ট্যাগ বাধ্যতামূলক ব্যবহারের নির্দেশ

জিআই ট্যাগ বাধ্যতামূলক ব্যবহারের নির্দেশ

মাদরাসাছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা: অভিযুক্ত সেই শিক্ষক গ্রেপ্তার

মাদরাসাছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা: অভিযুক্ত সেই শিক্ষক গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App