×

আন্তর্জাতিক

বঙ্গবিভূষণ নিতে অস্বীকৃতি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২২, ১০:৩৪ এএম

বঙ্গবিভূষণ নিতে অস্বীকৃতি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের

অর্থনীতিবিদ অমর্ত্য সেন

পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া বঙ্গবিভূষণ পুরস্কার নিচ্ছেন না নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। পারিবারিক সূত্র জানিয়েছে, অনেক পুরস্কার পেয়েছেন তিনি। এবার নতুন কাউকে ওই সম্মান দেয়া হোক।

এই মুহূর্তে অমর্ত্য বিদেশে রয়েছেন। সোমবার পুরস্কার দেয়ার দিন তিনি কলকাতায় হাজিরও থাকতে পারবেন না। বস্তুত, নবান্ন সূত্রের খবর, অমর্ত্যের অভিমত জানার পর পুরস্কারপ্রাপকদের চূড়ান্ত তালিকায় তার নাম রাখা হয়নি।

অমর্ত্যের বঙ্গবিভূষণ পুরস্কার না নেয়ার খবর যে সময়ে প্রকাশ্যে এসেছে, তখনই ঘটনাচক্রে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে খানিক ‘অস্বস্তি’তে রয়েছে তৃণমূল। ফলে বিরোধী শিবিরের একাংশ (মূলত সিপিএম) নেটমাধ্যম বলতে শুরু করেছে, পার্থ-কাণ্ডের প্রতিবাদে অমর্ত্য ওই সিদ্ধান্ত নিয়েছেন। যদিও ঘটনাক্রম বলছে, পার্থের গ্রেফতারির ঘটনার আগেই অমর্ত্য ওই বিষয়ে তার সিদ্ধান্ত নিয়েছিলেন। রাজ্য সরকারকে তা জানিয়েও দেয়া হয়েছিল।

একটি সূত্রের দাবি, অভিজিৎ আপাতত ফ্রান্সে রয়েছেন। ফলে অনুষ্ঠান মঞ্চে তিনিও সম্ভবত থাকবেন না।

আজ সোমবার বিকেলে নজরুল মঞ্চে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের হাতে বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ পুরস্কার তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় ফুটবলে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডান স্পোর্টিং ক্লাবকেও বঙ্গবিভূষণ সম্মান দেওয়া হবে। প্রতিষ্ঠান হিসাবে সেই একই সম্মান দেওয়ার কথা এসএসকেএম সুপার স্পেশালিটি হাসপাতালকেও।

প্রসঙ্গত, শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে রাজ্যের মন্ত্রী পার্থের ইডির হাতে গ্রেফতার হওয়া এবং পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগদ প্রায় ২২ কোটিরও বেশি টাকা উদ্ধার হওয়ার প্রেক্ষিতে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বিশিষ্টদের কাছে বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ সম্মান প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছিলেন। সিপিএমের একাংশের দাবি, সেই আহ্বানে সাড়া দিয়েই অমর্ত্য সম্মান নিতে রাজি হননি। তবে ঘটনাক্রম বলছে, তার আগেই অমর্ত্য তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App