×

আন্তর্জাতিক

উবারে ৬ কিলোমিটারের ভাড়া ৩২ লাখ টাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২২, ০৬:১২ পিএম

উবারে ৬ কিলোমিটারের ভাড়া ৩২ লাখ টাকা

ছবি: সংগৃহীত

ব্রিটেনের বাসিন্দা অলিভার কাল্পান উবারের মাধ্যমে গাড়ি ভাড়া করে গন্তব্যে পৌঁছানোর পর দেখেন ভাড়া এসেছে ৩২ লাখ টাকা! শনিবার (৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

ওই প্রতিবেদনে বলা হয়, ২২ বছর বয়সি অলিভার ম্যানচেস্টার শহরে বাক্সটন ইন নামের একটি রেস্টুরেন্টের রন্ধনশিল্পী। সম্প্রতি তিনি বন্ধুদের সঙ্গে দেখা করতে উইচউডের একটি পাবে যাচ্ছিলেন। তার রেস্টুরেন্ট থেকে পাবটির দূরত্ব প্রায় সাড়ে ছয় কিলোমিটার। এই দূরত্বেই তার উবারের ভাড়া আসে ৩২ লাখ ৫৬ হাজার টাকা।

অলিভারের দাবি, যাওয়ার সময় একটি উবার ভাড়া করেন তিনি। ভাড়া দেখায় প্রায় হাজার টাকা। সময় মতো গাড়ি এসে যায় এবং ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই পৌঁছে দেয় গন্তব্যে। কিন্তু সমস্যা দেখা দেয় পরের দিন সকালে। ঘুম থেকে উঠে অলিভার দেখেন, ক্যাব সংস্থা থেকে একটি বার্তা এসেছে তার কাছে।

এতে লেখা, এখনো ৩২ লাখ টাকার বেশি ভাড়া বাকি রয়ে গেছে তার। ক্রেডিট কার্ড থেকে সেই টাকা কেটে নেওয়া হবে। তবে অলিভার অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ না থাকায় ক্রেডিট কার্ড থেকে ওই টাকা কাটা যায়নি। এরপর ক্যাব সংস্থায় ফোন করে পুরো ঘটনা তুলে ধরেন তিনি।

উবার জানায়, অস্ট্রেলিয়াতেও উইচউড নামের একটি জায়গা রয়েছে। অ্যাপে কোনোভাবে ইংল্যান্ডের পরিবর্তে অস্ট্রেলিয়ার সেই জায়গাটি চিহ্নিত হয়ে যায়। আর তাতেই এই কাণ্ড ঘটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App