×

আন্তর্জাতিক

আর্মেনিয়ায় সেনা ব্যারাকে আগুন, নিহত ১৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৩, ০১:৪৪ পিএম

আর্মেনিয়ায় সেনা ব্যারাকে আগুন, নিহত ১৫

ছবি: রয়টার্সের

আর্মেনিয়ার সামরিক বাহিনীর ব্যারাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ সৈনিক নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ৩ সেনা। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানা যায়। খবর- রয়টার্সের

আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, সামরিক বাহিনীর স্নাইপার ও প্রকৌশলীদের ব্যারাকে আগুন লাগায় অন্তত ১৫ সদস্য নিহত হন। আরও ৩ সেনা আশংকাজনক অবস্থায় আছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত দেড়টায় আর্মেনিয়ার পূর্বাঞ্চলের গেঘারকুনিক অঞ্চলের আজাত গ্রামে অবস্থিত ব্যারাকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

বিবৃতি মতে, আগুনের কারণ এখনো চিহ্নিত করা যায়নি।

গত আগস্ট আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানের এক জনবহুল বাজারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ১২ জনেরও বেশি ব্যক্তি নিহত হন। ৩০ লাখ মানুষের দেশটি এখনও আজারবাইজানের সঙ্গে ২০২০ সালের যুদ্ধ থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছে। এই যুদ্ধে পরাজয়ের পর দেশটি গভীর রাজনৈতিক সংকটে পড়ে। বড় আকারে যুদ্ধের অবসান হলেও, সাবেক সোভিয়েত দেশটির সঙ্গে তাদের প্রতিবেশী শত্রু দেশের বৈরি সম্পর্ক অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App