×

আন্তর্জাতিক

পেরুতে পাহাড়ি রাস্তায় বাস খাদে, নিহত ২৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৩, ০৯:২৮ এএম

পেরুতে পাহাড়ি রাস্তায় বাস খাদে, নিহত ২৪

ছবি: রয়টার্সের

লাতিন আমেরিকার দেশ পেরুতে একটি পাহাড়ি রাস্তা থেকে বাস খাদে পড়ে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩৬ জন। স্থানীয় সময় শনিবার (২৮ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে। দেশটির পুলিশ নিশ্চিত করেছে হতাহতের এ তথ্য।

এছাড়াও পেরুর পরিবহন সংশ্লিষ্ট সংস্থাও (সুত্রান) এক বিবৃতিতে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। তবে হতাহতের সংখ্যা নিশ্চিত করেনি তারা। খবর-রয়টার্সের।

পুলিশ বলছে, পেরুর উত্তরে এল আল্তো জেলায় কিউ’ওরিয়াঙ্কা ট্যুরস আগুইলা দোরাদা কোম্পানির একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। এতেই হতাহতের ঘটনা ঘটে। জানা গেছে, বাসটিতে ৬০ জন যাত্রী ছিলেন।রাজধানী লিমা থেকে প্রায় ১ হাজার কিলোমিটার উত্তরে রিসোর্টের জন্য জনপ্রিয় এল আল্তো এবং মানকোরা এলাকার হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, বাস যাত্রীদের মধ্যে হাইতির কিছু নাগরিকও আছেন।

তথ্যসূত্র থেকে জানা যায়, সড়ক দুর্ঘটনা পেরুতে একটি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দেশটির অনেক চালকই প্রশিক্ষণ ছাড়াই ঝুঁকিপূর্ণ পাহাড়ি সড়কে গাড়ি চালায়।

এর আগে, ২০২১ সালে আন্দিজ পর্বত সংলগ্ন একটি হাইওয়ে থেকে বাস খাদে পড়ে ২৯ জন নিহত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিনামূল্যে ইউনিফর্ম পাবে এক কোটির ওপর শিক্ষার্থী

বিনামূল্যে ইউনিফর্ম পাবে এক কোটির ওপর শিক্ষার্থী

রুমিনের দাবি ৮ বিলিয়ন, বাণিজ্যমন্ত্রী বলছেন নির্ণয় জটিল

আমদানি-রপ্তানির আড়ালে অর্থপাচার রুমিনের দাবি ৮ বিলিয়ন, বাণিজ্যমন্ত্রী বলছেন নির্ণয় জটিল

ব্রাজিলের ‘হুমকি’ ও মরক্কোর দুর্বলতা যেখানে...

ব্রাজিলের ‘হুমকি’ ও মরক্কোর দুর্বলতা যেখানে...

২০২৬ বিশ্বকাপে যাদের দেখা যেতে পারে শেষবার

২০২৬ বিশ্বকাপে যাদের দেখা যেতে পারে শেষবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App