×

আন্তর্জাতিক

এক দশকে সীমা ছাড়াতে পারে বৈশ্বিক উষ্ণতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২৩, ০৯:৩৮ পিএম

এক দশকে সীমা ছাড়াতে পারে বৈশ্বিক উষ্ণতা

গত ৬ নভেম্বর মিশরে বিশ্ব জলবায়ু আলোচনায় বক্তব্য দেন জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেলের চেয়ারম্যান হোয়েসুং লি। ছবি: নিউইয়র্ক টাইমস থেকে নেয়া

আগামী এক দশকের মধ্যে বৈশ্বিক উষ্ণতা সীমা অতিক্রম করবে বলে আশঙ্কা করে হচ্ছে। তাই বিপজ্জনকভাবে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি রোধে দেশগুলোকে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের বিষয়ে সতর্ক হতে হবে।

সোমবার (২০ মার্চ) প্রকাশিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেলের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। আরো বলা হয়েছে, মানুষ যে হারে কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাস পোড়াচ্ছে তাতে ২০৩০ সালের প্রথমার্ধেই বিশ্বব্যাপী গড় তাপমাত্রা দেড় ডিগ্রি সেলসিয়াস বাড়বে। খবর নিউইয়র্ক টাইমসের।

২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তির আওতায় কার্যত প্রতিটি দেশ বৈশ্বিক উষ্ণতাকে দেড় ডিগ্রি সেলসিয়াসে ধরে রাখার জন্য ‘প্রচেষ্টা চালিয়ে যেতে’ সম্মত হয়েছে। বিশ্বব্যাপী জীবাশ্ম-জ্বালানি নির্গমন রেকর্ড বলছে সেই লক্ষ্য দ্রুত নাগালের বাইরে চলে যাচ্ছে। এখনো বৈশ্বিক উষ্ণতাকে তুলনামূলকভাবে নিরাপদ মাত্রায় ধরে রাখা সম্ভব। তবে এ জন্য বিশ্বব্যাপী সহযোগিতা, বিলিয়ন ডলার ও বড় পরিবর্তন প্রয়োজন।

প্রসঙ্গত, শিল্প যুগ শুরুর পর এরই মধ্যে বৈশ্বিক উষ্ণতা গড়ে এক দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App