×

আন্তর্জাতিক

চিলিতে এই প্রথম মানবদেহে বার্ড ফ্লু শনাক্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ১০:৫০ পিএম

চিলিতে এই প্রথম মানবদেহে বার্ড ফ্লু শনাক্ত

ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে প্রথমবারের মতো মানবদেহে বার্ড ফ্লু শনাক্ত হয়েছে।

বুধবার (২৯ মার্চ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক ব্যক্তির শরীরে বার্ড ফ্লু শনাক্তের তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ৫৩ বছর বয়সী এক ব্যক্তির শরীরে বার্ড ফ্লু শনাক্ত করা হয়েছে। তার শরীরে ইনফ্লুয়েঞ্জার গুরুতর উপসর্গ দেখা গেছে। তবে এই রোগী স্থিতিশীল রয়েছেন। রোগীর সংস্পর্শে আসা অন্যদের পাশাপাশি সংক্রমণের উৎস জানতে ইতোমধ্যে দেশটির সরকার তদন্ত শুরু করেছে।

এভিয়েন ইনফ্লুয়েঞ্জা বা সাধারণভাবে পরিচিত বার্ড ফ্লু মূলত পাখিদের রোগ। এইচ৫এন৮ নামের একটি ভাইরাস এই রোগের জন্য দায়ী। আক্রান্ত পাখির মাংস ও ডিম পরিপূর্ণভাবে সেদ্ধ না করে খেলে মানুষেরও এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। তবে পাখি থেকে সরাসরি মানবদেহে এই ভাইরাসের সংক্রমণ সাধারণত ঘটে না।

চলতি বছরের শুরুর দিকে ইকুয়েডরে ৯ বছর বয়সী কিশোরীর শরীরে বার্ড ফ্লুর প্রথম সংক্রমণ শনাক্ত করা হয়। বৈশ্বিক স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, মানুষের শরীরে বার্ড ফ্লু সংক্রমণের ঝুঁকি কম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App