×

আন্তর্জাতিক

নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০১৮, ১০:৪৬ এএম

নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল এরিক স্নাইডারম্যান পদত্যাগ করেছেন। চার নারী তার বিরুদ্ধে হয়রানির অভিযোগ আনার পর তিনি পদত্যাগ করেছেন। সম্প্রতি নিউ ইয়র্ক ম্যাগাজিনে ওই নারীদের উদ্ধৃত করে বলা হয়েছে যে, স্নাইডারম্যান তাদের মারধর করেছেন। এমন অভিযোগ আসার পরই পদত্যাগের ঘোষণা দেন তিনি। স্নাইডারম্যানের বিরুদ্ধে অভিযোগ আনা নারীদের মধ্যে দু’জন তার প্রেমিকা ছিল বলে উল্লেখ করা হয়। যৌন হয়রানির বিরুদ্ধে সোচ্চার হওয়া মিটু প্রচারণার শক্ত সমর্থক ছিলেন স্নাইডারম্যান। কিন্তু এবার তার বিরুদ্ধেই অভিযোগ আনলেন নারীরা। সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, গত কয়েক ঘণ্টায় আমার বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ আনা হয়েছে আমি তা কঠিনভাবে বিরোধীতা করি। যদিও এসব আচরণ আমার পেশাদারিত্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, তারপরেও এই কঠিন মুহূর্তে আমি আমার নেতৃত্ব থেকে সরে দাঁড়াচ্ছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App