×

আন্তর্জাতিক

থাইল্যান্ডে ট্রেনের ধাক্কা পিকআপের ৮ আরোহী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩, ০৯:৪৪ এএম

থাইল্যান্ডে ট্রেনের ধাক্কা পিকআপের ৮ আরোহী নিহত
থাইল্যান্ডে একটি পিকআপে মালবাহী ট্রেনের ধাক্কায় অন্তত আটজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত চারজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় শুক্রবার (৪ আগস্ট) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে ব্যাংককের পূর্বে চাচোয়েংসাও প্রদেশে একটি অননুমোদিত ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। খবর: আল-জাজিরার। থাইল্যান্ডের রাষ্ট্রীয় রেলওয়ে কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ট্রেন চালক ক্রসিংয়ের কাছে যাওয়ার সময় সতর্কতামূলক হর্ন বাজিয়েছিলেন, কিন্তু মাছ পরিবহনকারী পিকআপটিকে আঘাত করার আগে ট্রেন থামাতে পারেননি। এতে আরও বলা হয়, ট্রেন চালক তিনবার অ্যালার্ম বাজিয়ে প্রোটোকল অনুসরণ করেছিলেন, কিন্তু পিকআপটি কাছাকাছি থাকার কারণে চালকের পক্ষে সময়মতো ট্রেন থামানো কঠিন হয়ে পড়েছিল। দুর্ঘটনার আগ মুহূর্তে পিকআপ থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচে যাওয়া ২০ বছর বয়সী এক যুবক বলেন, চালক ভেবেছিলেন ক্রসিং পার হয়ে যেতে পারবেন। কিন্তু হঠাৎ দেখেন ট্রেনটি চলে এসেছে। দ্রুতগতি, মাতাল অবস্থায় গাড়ি চালানো এবং দুর্বল আইনি প্রয়োগের কারণে বিভিন্ন সময় ভয়াবহ দুর্ঘটনার শিরোনাম হয় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App