×

আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় বাস-লরির সংঘর্ষ, নিহত ২০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:১০ এএম

দক্ষিণ আফ্রিকায় বাস-লরির সংঘর্ষ, নিহত ২০

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২০ জন প্রাণ হারিয়েছে। স্থানীয় সময় রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে লিমপোপোর মুসিন গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। খবর দ্য নিউজের।

মূলত বাস ও লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষে ডি বিয়ার্স মাইনিং কোম্পানির অন্তত ২০ শ্রমিক নিহত হয়।

আফ্রিকা মহাদেশের মধ্যে দক্ষিণ আফ্রিকায় যোগাযোগ ব্যবস্থা উন্নত হলেও, দেশটিতে প্রায়ই বড় দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত বাসটি ভেনেতিয়া মাইন থেকে শ্রমিকদের পরিবহণ করছিল। দক্ষিণ আফ্রিকায় হীরার যতগুলো মাইন রয়েছে ভেনেতিয়া সেগুলোর মধ্যে অন্যতম বড় বলে জানিয়েছেন উত্তরাঞ্চলের লিমপোপো প্রদেশের পরিবহণ কর্মকর্তা ভোনগানি চাউকে।

জিম্বাবুয়ে এবং বোটসওয়ানার সঙ্গে লাগোয়া ভেনেতিয়া মাইনটি গত ৩০ বছর ধরে পরিচালনা করছে মাইনিং জায়ান্ট ডি বিয়ার্স।

দক্ষিণ আফ্রিকা প্রতি বছর যে পরিমাণ হীরা উৎপাদন করে তার ৪০ শতাংশই আসে এই কোম্পানি থেকে। সেখানে স্থানীয় মানুষসহ প্রায় ৪ হাজার ৩০০ কর্মী কাজ করেন।

হীরা উৎপাদনের জন্য ডি বিয়ার্স ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। গ্রুপটি প্রতি বছর ৪০ লাখ ক্যারেট হীরা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিনামূল্যে ইউনিফর্ম পাবে এক কোটির ওপর শিক্ষার্থী

বিনামূল্যে ইউনিফর্ম পাবে এক কোটির ওপর শিক্ষার্থী

রুমিনের দাবি ৮ বিলিয়ন, বাণিজ্যমন্ত্রী বলছেন নির্ণয় জটিল

আমদানি-রপ্তানির আড়ালে অর্থপাচার রুমিনের দাবি ৮ বিলিয়ন, বাণিজ্যমন্ত্রী বলছেন নির্ণয় জটিল

ব্রাজিলের ‘হুমকি’ ও মরক্কোর দুর্বলতা যেখানে...

ব্রাজিলের ‘হুমকি’ ও মরক্কোর দুর্বলতা যেখানে...

২০২৬ বিশ্বকাপে যাদের দেখা যেতে পারে শেষবার

২০২৬ বিশ্বকাপে যাদের দেখা যেতে পারে শেষবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App