×

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় নৌকা ডুবে ৮ জনের মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৭, ০১:৪৭ পিএম

দক্ষিণ কোরিয়ার পশ্চিমাঞ্চলীয় উপকূলে মাছ ধরার একটি নৌকা ডুবে আটজনের মৃত্যু হয়েছে। দেশটির কোস্ট গার্ডের তরফ থেকে জানানো হয়েছে, রোববার একটি জ্বালানি বহনকারী জাহাজের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি উল্টে যায়। কোস্টগার্ডের এক কর্মকর্তা এক সংবাদ সম্মেলনে জানান, রাজধানী সিওলের পশ্চিমাঞ্চলীয় ইনচেওনের কাছে দুর্ঘটনার সময় নৌকাটিতে দু’জন নাবিক এবং ২০ জন যাত্রী ছিল। দুর্ঘটনার পর থেকে আরও দু’জন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের খোঁজে পাঁচটি হেলিকপ্টার এবং ১৯টি জাহাজ তল্লাশি ও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। নিখোঁজদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট মুন জ্যা-ইন। দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App