×

আন্তর্জাতিক

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়ে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৭, ১২:২০ পিএম

ফিলিপাইনে ঘূর্ণিঝড় টেমবিনের তাণ্ডবে নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে এএফপি। শুক্রবার ঘূর্ণিঝড়ের আঘাতে দেশটির মিনদানাও দ্বীপে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। ওই দ্বীপে প্রায় ২ কোটি মানুষ বাস করতেন। ওই দ্বীপে এখন বড় ধরনের উদ্ধার অভিযান চলছে। ২০৮ জনের নিহত হওয়ার খবর নিশ্চিত করে পুলিশ জানিয়েছে এখন নিখোঁজ রয়েছেন ১৬৪ জন। নিজেদের ঘড়বাড়ি ছেড়ে অন্য কোথাও আশ্রয় নিতে হয়েছে ৪০ হাজার মানুষকে। রেড ক্রস ও রিড ক্রিসেন্টের হিসেবে প্রবল এই ঝড়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন মোট ৭০ হাজার মানুষ। বৃষ্টিপাতের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হতে পারে বলেও সতর্ক করে দিয়েছে সংগঠন দু’টি। রেড ক্রিসেন্টের ফিলিপাইন্স অপারেশন ও প্রোগ্র্যাম ম্যানেজার প্যাট্রিক এলিওট বলেছেন, প্রাণে বাঁচতে মানুষ সবকিছু ছেড়েছুড়ে দিয়ে পালিয়েছে। প্রতিবছরই বড় ধরনের ঝড়ের মুখে পড়তে হয় ফিলিপাইনকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App